ভাটপাড়া থেকে নিখোঁজ ছাত্রীকে বিধাননগর স্টেশন থেকে উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাটপাড়া: বাবা – মা এর বকাবকিতে অভিমান করে গত ২ জানুয়ারি ২০২৪ তারিখ বাড়ি থেকে বেরিয়ে যায় জগদ্দলের(Jagatdal) মন্ডলপাড়া অবন্তীপুর এলাকার১২ বছরের বালিকা। মন্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সে।বহু খোঁজাখুজির পর শেষ পর্যন্ত নাবালিকার বাবা রানা ধর ভাটপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন।কিন্তু নিজেদের মেয়ের কোন খোঁজ না পাওয়ার ফলে গভীর দুশচিন্তায় পড়ে যায় ধর পরিবার। তাদের আশঙ্কা ছিল কেউ বা কারা ঐ বালিকাকে ফুঁসলিয়ে আটকে রেখেছে।

এরপর গত 8 জানুয়ারি এই খবর সম্প্রচারিত হওয়ার পর নড়েচড়ে বসে ভাটপাড়া থানার পুলিশ।কখনো বিহারে কখনো অন্য ভিনরাজ্যে খোঁজ শুরু করে ভাটপাড়া থানার(Bhatpara P.S.) পুলিশ।অবশেষে বুধবার রাতে বিধাননগর স্টেশন(Bidhannagar Station) থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে। এছাড়াও রাজারহাট থেকে বাপ্পা দেবনাথ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।তার বিরুদ্ধে অপহরনের মামলা রুজু করেছে পুলিশ।

ওই ছাত্রীর মা জানিয়েছেন টানা তিন মাস পর তিনি তার মেয়েকে দেখতে পেয়েছেন। তার মেয়েকে উদ্ধার করে দেওয়ার জন্য তিনি ভাটপাড়া থানাকে ধন্যবাদ জানিয়েছেন। ধৃত যুবককে হেফাজতে নিয়ে ভাটপাড়া থানার পুলিশ এই নাবালিকা অপহরণের ঘটনায় কোন চক্র জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করছে।

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন