ভাটপাড়া পুরসভার বন্ধ গেট খুলে দিলেন সিআইসি অমিত গুপ্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরসভায় প্রবেশের প্রধান গেট তালাবন্ধ, সর্বসাধারনের জন্য গেট খুললেন সিআইসি অমিত গুপ্তা। পুরসভায় প্রবেশের প্রধান গেট তালাবন্ধ । একে ঘিরে বৃহস্পতিবার ক্ষোভ ছড়ায় ভাটপাড়ায়(Bhatpara)। সূত্র বলছে, চেয়ারপার্সন, উপ-পুরপ্রধান ও সিআইসি-দের প্রবেশের জন্যই ওই গেট ব্যবহার করা হয়। তবে প্রধান গেট বন্ধ থাকায় পুরসভায় আগত মানুষজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি নজরে আসার পরই জল দপ্তরের সিআইসি (CIC)অমিত গুপ্তা বন্ধ থাকা গেট খুলে দেন। অমিতবাবু বলেন, আলোচনা ছাড়াই ওই গেট বন্ধ করা হয়েছিল। কিন্তু পুরসভা তো জনগণের জন্য। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। তাই সর্ব সাধারণের জন্য ওই গেট খুলে দিলাম। যাতে কোন মানুষের কোন অভাব অভিযোগ বা প্রয়োজন থাকলে তারা সরাসরি পুরসভায় এসে তার যে আধিকারিক এবং নির্বাচিত সদস্যরা আছেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ পান।

এইভাবে গেট বন্ধ করে দেওয়া পুরোপুরি নিয়ম বিরুদ্ধ। তাই তিনি এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। কে এই গেট বন্ধ করল সেই প্রশ্নের উত্তরে অমিতবাবু সাংবাদিকদের জানান ,গেটে যে নির্দিষ্ট নিরাপত্তা রক্ষী আছে তাকে প্রশ্ন করুন উত্তর আপনারা পেয়ে যাবেন।

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

‘জ্ঞানেশ কুমারকে পদ্ম বিভূষণ দেওয়া উচিত’, মুখ্য নির্বাচন কমিশনারের পাশে শমীক

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর