Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাতসকালে শ্যুটআউট, ভাটপাড়ায় তৃণমূল নেতাকে গুলি! কাঠগড়ায় বিজেপি

সাত সকালেই ভাটপাড়ায় উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত ভাটপাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই ভাটপাড়ায় উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত ভাটপাড়া। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ওই তৃণমূল নেতা। সূত্রের খবর, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন শাসক নেতা। তবে তাঁকে দুষ্কৃতীরা ওই তৃণমূল নেতাকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে যার জেরে মাথা ফেটেছে। তৃণমূলের তরফে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের তির। বিজেপির তরফে কিছুই জানানো হয় নি এই বিষয়ে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই তৃণমূল নেতা।

সূত্র মারফত জানা গিয়েছে, ভাটপাড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেসের কনভেনার হলেন অসীম রায়। বুধবার সকালে টোটো ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তখনই সাইকেলে চড়ে তিন যুবক এসে আচমকাই গুলি চালায় ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে। কিন্তু ঘটনার আঁচ পেয়েই ওই তিন যুবককে আগেই ধাক্কা মেরে সরিয়ে দিলে লক্ষ্য ভ্রষ্ট হয় দুষ্কৃতীরা। তারপরেই অসীম রায়কে বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে গেলে, স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন। অনান্য দলীয় কর্মীরাও খবর পেয়ে চলে আসেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

তৃণমূল নেতা জানিয়েছেন, ‘আমাকে ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এখান থেকে বিজেপিকে উৎখাত করেছি। তাই অনেক দিন ধরেই ওদের রাগ রয়েছে আমার ওপর। আমি প্রত্যেক দিন সাড়ে সাতটা-আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে যাই। আজও সকালে যাচ্ছিলাম। তখন পৌনে আটটা বাজে। টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম। ওরা পিছন থেকে হামলা করে। সাইকেলে এসেছিল।’

 

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের