ভাটপাড়া পুরসভার মধ্যে দুই কাউন্সিলরের ব্যাপক মারপিট

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে অন্তর্গত ভাটপাড়া পৌরসভার দুই কাউন্সিলর এর মধ্যে ব্যাপক মারপিট – এর ঘটনা ঘটে। পৌরসভা ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাউ ও ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর অভিমুন্য তিওয়ারির মধ্যে পুরসভার বোর্ড মিটিং(Board Meeting) শুরু হওয়ার আগে ব্যাপক মারামারি হয়।

অভিমুন্য তিওয়ারির(Avimunno Tiewari) দলবলের বিরুদ্ধে ওই পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়কে মারধরের অভিযোগ ।বুধবার দুপুরে ভাটপাড়া পৌরসভার বোর্ড মিটিং ছিল। অভিযোগ সেই মিটিং এর আগেই কাউন্সিলর সত্যেন রায়কে(Satyen Roy) দেখে হঠাৎ তার ওপর হামলা চালায় অপর এক কাউন্সিলর তরুণ সাউ সহ বেশ কয়েকজন।এই মূহুর্তে সত্যেন রায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। যদিও পুরসভার ভিতর মারামারির ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রত্যেক কাউন্সিলর।

অন্যদিকে ঘটনাটা খানিক মেনে নিয়েই পুরসভার ভাইস-চেয়ারম্যান(Vice Chairman) দেবজ্যোতি ঘোষ বলেন, ঘটনা যখন ঘটেছে তখন আমি ছিলাম না। তবে বোর্ড মিটিংয়ে বিষয়টি এক কাউন্সিলর সবার সামনে তুলে ধরেছেন। চেয়ারম্যান বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে কাউন্সিলর তরুণ সাহা বলেন, তর্কাতর্কি হয়েছে। কিন্তু মারধরের ঘটনা ঘটে নি।গোষ্ঠীদ্বন্দ্বের কোন ঘটনা নয় এটা।সত্যেন রায় নিজের জামা নিজে ছিড়েই মিথ্যে অভিযোগ করছে। তবে এখনো পর্যন্ত এই মারামারির ঘটনায় কোনো পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেনি।

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল