ভাটপাড়া পৌরসভার উপ পৌর প্রধানের মেয়েকে অপহরণের নামে হুমকি ফোন, আতঙ্কে পরিবারের সদস্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ভাটপাড়া: সিবিআই অফিসারের নাম করে ভাটপাড়া পৌরসভার উপ পৌরপ্রধান তথা ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষের স্ত্রী কে হুমকি ফোন। জানা গিয়েছে, উপ পৌর প্রধানের(Vice Chairman) স্ত্রীর ফোনে একটি উড়ো ফোন আসে। যেখানে বলা হয় আপনার মেয়েকে আমরা হেফাজতে নিয়েছি আর যদি রফা করতে হয় তাহলে ৪০ লক্ষ টাকা নিয়ে আসতে হবে। ফোন পাওয়া মাত্রই যথারীতি আতঙ্ক সৃষ্টি হয় ঘোষ পরিবারের সদস্যদের মধ্যে।

যদিও উপ পৌর প্রধানের মেয়ের ফোন না ধরায় বেশ কয়েক ঘন্টা চরম উৎকণ্ঠে থাকেন পরিবারের সদস্যরা। পরে অবশ্য মেয়ের সাথে যোগাযোগ করা হলে উদ্বেগ খানিকটা কমে। গোটা বিষয় জানাজানি হতেই দেবজ্যোতি ঘোষের বাড়িতে পৌঁছান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক(Partha Bhowmick) ও সাথে জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ স্যাম। তবে উপপৌর প্রধানের পরিবারে উড়ো ফোন আসায় যথারীতি বিজেপি প্রার্থীর দিকেই নিশানা করেছেন তৃণমূল নেতৃত্ব।

অপরদিকে এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে নারাজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং(Arjun Singh) । তিনি বলেন ,কোন অভিযোগ থাকলে থানায় জানান। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে ।আমার ভূত দেখছে তৃণমূল।এদিকে পুলিশ তদন্তে নেমে কে বা কারা সিবিআই এর নাম করে এই ফোন করে অপহরণের হুমকি দিয়েছে তা জানার চেষ্টা করছে। যেই নম্বর থেকে ফোন এসেছিল সেটি যাচাই করে দেখছে পুলিশ।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের