আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্যাস সঙ্কটে বন্ধ ছিল ভোগ বিতরণ, বর্গভীমা মন্দিরে পুণ্যার্থীদের জন্য বড় পদক্ষেপ

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জের। জ্বালানি সঙ্কটে বন্ধ হয়ে গিয়েছিল  তমলুকের সতীপীঠ বর্গভীমা মন্দিরে ভোগ বিতরণ। কিন্তু, মে মাস থেকে আবার মন্দিরে বসে সাধারণ মানুষের জন্য শুরু হল ভোগ খাওয়ার ব্যবস্থা।

 পূর্ব মেদিনীপুর জেলার অধিষ্ঠাত্রীদেবী বর্গভীমা। ৫১ সতীপীঠের এক পীঠ হলেন দেবী বর্গভীমা। সারা বছর প্রতিদিন উগ্রতারা রূপে পূজিত হন দেবী। এছাড়াও বছরের বিশেষ বিশেষ তিথিতে বিশেষ রূপে দেবী মাকে পুজো করা হয়। দেবী মায়ের ভক্তদের জন্য ভোগপ্রসাদ বিতরণের ব্যবস্থা থাকলেও গ্যাস সঙ্কটে সাধারণ মানুষের জন্য ভোগের প্রসাদ বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। এবার আবার মন্দিরে চালু হল ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ। আর তাতেই হাসি ফুটেছে অসংখ্য ভক্তদের মুখে।

জানা গিয়েছে,  দেবী বর্গভীমা মায়ের ভোগ রান্না হয় গ্যাসে। কিন্তু বর্তমানে গ্যাসের সঙ্কটে চিন্তায় পড়েন মন্দির কর্তৃপক্ষ। তাই এবার বিকল্প ব্যবস্থা নিল মন্দির কর্তৃপক্ষ। দীর্ঘ দিনের প্রথা মেনে আগে অন্যভাবে রান্না হলেও, প্রায় দু’বছর আগে খাদ্য সুরক্ষা দফতরের নিয়মকানুন মেনে মন্দির চত্বরে আমূল পরিবর্তন আনা হয়। সরকারি নির্দেশ পালন করতে গিয়ে কাঠ বা কয়লার পরিবর্তে বাণিজ্যিক গ্যাসের মাধ্যমে ভোগ রান্নার ব্যবস্থা করা। বর্তমান পরিস্থিতিতে সেটিই কাল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভক্তদের মধ্যে ভোগপ্রসাদ নিয়ে চাহিদা বাড়তে থাকায় মন্দির কর্তৃপক্ষ আবার ভোগ বিতরণের ব্যবস্থা চালু করেছে।

মনে করা হয়, বর্গভীমা মন্দিরের প্রতিষ্ঠাকাল একাদশ বা দ্বাদশ শতক। তবে সব কিছুকে ছাপিয়ে দেবী বর্গভীমা তমলুক তথা পূর্ব মেদিনীপুর ও বাংলার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি তীর্থস্থান। লোকশ্রুতি আছে, দেবীর মন্দিরের পাশে থাকা পুষ্করিণীতে ডুব দিয়ে পাওয়া যে কোনও বস্তু লাল সুতো দিয়ে মন্দিরের পার্শ্ববর্তী গাছে বাঁধলে মনস্কামনা পূর্ণ হয়।

Published by:

Share Link:

More Releted News:

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজ, ধ্বংসস্তূপের নীচে আটকে বেশ কয়েকজন শ্রমিক

আবার ইডির তলব রথীন ঘোষকে, ভোট গণনার পরই হাজির হতে হবে

বলাগড়ে সময়মত অচৈতন্য মহিলাকে হাসপাতালে পৌঁছে প্রাণ বাঁচালেন পুলিশ অফিসার

মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের ১৫ বুথে শনিবার ফের ভোট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ