ভোটের আগেই তৃণমূল ছাড়লেন জলঙ্গির প্রাক্তন বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ জল্পনার অবসান! ভোটমুখে তৃণমূল ছাড়লেন জলঙ্গির প্রাক্তন বিধায়ক আব্দুর রাজ্জাক।বুধবার (১৫ এপ্রিল) রাতে জলঙ্গির কাঁটাবাড়িতে তাঁর বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার কথা জানান।

প্রার্থী না হতে পারার ক্ষোভ প্রকাশ করেন জলঙ্গি বিধানসভার বিদায়ী বিধায়ক আবদুর রাজ্জাক। তিনি রানিনগরের প্রার্থী সৌমিক হোসেনকেও নিশানা করে বলেন,  নিজেকে ডোমকল মহকুমার নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। সেই কারণেই বেলডাঙ্গা থেকে বাবর আলি এবং ডেবরা থেকে হুমায়ুন কবিরকে-জলঙ্গি সহ বিভিন্ন কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। যদি তাঁরা জিতেও যায়, এখানে থাকবে না। তাদের অবর্তমানে সৌমিক নেতাগিরি করবে বলে দাবি রাজ্জাকের।

এমনকি দল ছাড়তেই বিস্ফোরক হুঁশিয়ারি দেন আবদুর রাজ্জাক।তাঁর দাবি জলঙ্গী,ডোমকল ও রানিনগর, তিন বিধানসভাতেই পরাজয় হবে তৃণমূলের। যদিও পালটা সৌমিক হোসেন বলেন, ‘ ভোটের টিকিট দেওয়ার আমি কেউ নই, উনি প্রতিহিংসা চরিতার্থ করতে এরকম বলছেন।‘

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে জলঙ্গিতে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে বলেছিলেন বলেছিলেন, অনেক অভিযোগের কারণে জলঙ্গিতে প্রার্থী করা হয়েছে বেলডাঙ্গার ছেলে বাবরকে। এই কথার পরিপ্রেক্ষিতে দিন দুয়েক পরেই ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী বিধায়ক। বুধবার, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েতৃণমূল কংগ্রেস ছাড়ার কথা বলেন বিদায়ী বিধায়ক আবদুর রাজ্জাক।

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের