বাংলায় একের পর এক সোনার দোকানে ডাকাতির নেপথ্য বিহারের চাচী, তাজ্জব পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডোমজুড়ে সোনার  দোকানে ডাকাতি কাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তদন্তের শুরুতে হাওড়ার ডাকাতিকাণ্ডে সুবোধ সিংহ ও তাঁর সঙ্গীদের নাম উঠে এসেছিল। কিন্তু তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক তথ্য। সামনে এসেছে এই ডাকাতির ঘটনার সঙ্গে মূলচক্রী এক মহিলা। তিনি বিহারের এক ‘চাচি’।

কে এই মহিলা? জানা গিয়েছে, ওই মহিলা হলেন আশা মাহাতো। তিনি বিহারের বাসিন্দা। বৃহস্পতিবার তাঁকে ট্রানজিট রিমান্ডে হাওড়াতে নিয়ে আসা হয়েছে। এদিন তাঁকে হাওড়া জেলা হাসপাতালে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর আদালতে তোলা হয়েছে । তাঁর পরনে ছিল  সাদামাটা শাড়ি। হাতে পলা। মাথায় সিঁদুর। যেন একেবারে গৃহবধূ। আর তিনিই নাকি সোনার দোকানে ডাকাতির মূল যুক্ত। জানা গিয়েছে, আগে কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংয়ের গ্যাংয়ে ছিল ‘চাচি’। আসানসোলের হীরাপুরে একটি ভাড়াবাড়িতে বসে ডোমজুড়ের সোনার দোকানে ডাকাতির ব্লুপ্রিন্ট তৈরি করে সে।  এরপর  ডোমজুড়ের অঙ্কুরহাটিতে এসে ডাকাতির আগে  গোটা এলাকা  রেইকি করে। তার পরই চলে ডাকাতি।

উল্লেখ্য, গত মাসে চার সশস্ত্র দুষ্কৃতীর একটি দল ডোমজুড়ের একটি সোনার দোকানে ডাকাতি করে। সেইসময় বন্দুকের কুঁদো দিয়ে মারধর করে লুট করে। তদন্তে নামেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। তদন্তে নেমেই তাঁরা বুঝতে পারেন ভিনরাজ্যের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত। ইতিমধ্যে এই ঘটনায়  বিহার থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে  পুলিশ।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন