বর্বরতার নজির, বীরভূমে ডাইনি সন্দেহে পিটিয়ে খুন স্বামী-স্ত্রীকে!

ঘটনাটি ঘটেছে বীরভূম (Birbhum) জেলার আমোদপুরের ভ্রমরকোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ন’পাড়া গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডাইনি সন্দেহে স্বামী এবং স্ত্রী দুজনকেই পিটিয়ে (Lynching) খুন করার অভিযোগ উঠল গ্রামের মোড়ল এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূম (Birbhum) জেলার আমোদপুরের ভ্রমরকোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ন’পাড়া গ্রামে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্ত মোড়লকে গ্রেফতার করেছে সাঁইথিয়া থানার পুলিশ (Police)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দম্পতির নাম পাণ্ডু হেমব্রম এবং পার্বতী হেমব্রম। তাঁরা আমোদপুরের ভ্রমরকোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ন’পাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগ, গ্রামের মোড়ল রুবাই বেসরা শনিবার সকালে নিজের লোকজন নিয়ে ওই দম্পতির বাড়িতে এসে চড়াও হন। স্বামী স্ত্রীকে বেধড়ক মারধর করেন তারা। আশঙ্কাজনক অবস্থায় পাণ্ডু ও পার্বতীকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, গ্রামের মোড়ল রুবাই বেসরা এবং স্থানীয় আরও কয়েকজনের ধারণা ছিল, পাণ্ডু ও পার্বতী ডাইনিবিদ্যা জানেন এবং ওই বিদ্যা চর্চা করেন। তাই তাঁদেরকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করে।

অন্যদিকে শনিবার রাতে হাসপাতাল থেকে দেহ গ্রামে নিয়ে আসার পর স্থানীয় মানুষজন অভিযুক্ত মোড়ল ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে সাঁইথিয়া থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত মোড়লকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে। বীরভূম জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে মোড়লকে গ্রেফতার করা হয়েছে। বাকী দোষীদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মারধরের ফলে মৃত্যু হয়েছে দম্পতির।

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

হুমায়ুনের বাবরি মসজিদের পালটা রামমন্দির তৈরির প্রস্তাব! রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সেই শাখারভই

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও