বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমে ফুচকা খেয়ে মর্মান্তিক পরিণতি! খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অন্তত ২০ থেকে ২৫ জন। ঘটনার তদন্তে নেমেছে স্বাস্থ্যদফতর ও পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

শুক্রবার স্থানীয় একটি ফুচকার দোকান থেকে অনেকেই ফুচকা খাচ্ছিল। ফুচকা খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অনেকের বমি, পেটব্যথা ও ডায়রিয়ার মতো শারীরিক সমস্যা দেখা দেয়। তাঁদের মধ্যে গুরুতর অসুস্থ হাসিনা খাতুন নামে এক কিশোরীর রবিবার অর্থাৎ আজ সকালে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আরও কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গ্রাম মোড়ে সিএসপি ব্যাঙ্কের পাশের একটি ফুচকার স্টল থেকে ১০০ টাকার ফুচকা কিনে বাড়িতে নিয়ে আসেন পরিবারের এক সদস্য। পরে পরিবারের সকলে মিলে সেই ফুচকা খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ ফুচকা খাওয়ার প্রায় দু’ঘণ্টার মধ্যেই পরিবারের সদস্যদের একে একে তীব্র পেটব্যথা, বমি ও ডায়েরিয়া শুরু হয়। দ্রুত তাঁদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাসিনা খাতুনের। পরিবারের অন্য সদস্যরাও এখনও চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

শুধু এই পরিবার নয়, একই ফুচকার দোকান থেকে ফুচকা খাওয়ার পর এলাকার আরও বহু বাসিন্দা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্বাস্থ্যদফতর একটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করেছে। রবিবার সেই দল ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের সঙ্গে কথা বলে এবং ঘটনার তদন্ত শুরু করে। খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে ফুচকা ও ব্যবহৃত উপকরণের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। অন্যদিকে, মল্লারপুর থানার পুলিশও তদন্ত শুরু করেছে। কী কারণে এত মানুষ একসঙ্গে অসুস্থ হলেন এবং কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ কী, তা জানতে পুলিশ ও স্বাস্থ্যদফতর যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

যমুনা এক্সপ্রেসওয়েতে এসি স্লিপার বাসে ভয়াবহ আগুন, দগ্ধ মৃত প্রায় ৯

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা