জাত-লিঙ্গের গণ্ডি ভাঙল স্কুল, অব্রাহ্মণ শিক্ষিকার মন্ত্রোচ্চারণে সম্পন্ন সরস্বতী পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি: নানুরে এক ব্যতিক্রমী ও সাহসী দৃষ্টান্ত গড়ল কীর্ণাহার শিবচন্দ্র হাই স্কুল। সরস্বতী পুজোর দিনে পুরোহিতের আসনে বসেছেন সংস্কৃতের শিক্ষিকা মোনালিসা রায়, যিনি ব্রাহ্মণ নন। মন্ত্রচ্চারণ থেকে শুরু করে পূজোর সমস্ত আচার তিনি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে সম্পন্ন করেছেন এই সিদ্ধান্তের মাধ্যমে ব্রাহ্মণ্যবাদ ও লিঙ্গবৈষম্যের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাল স্কুল কর্তৃপক্ষ।

সকাল থেকেই স্কুল চত্বরে ছিল উৎসবের আবহ। প্রতিবছরের মতো এ বছরও পড়ুয়ারা অঞ্জলি দিতে হাজির হয়। তবে এবারের ছবিটা একটু আলাদা। পুরোহিতের ভূমিকায় সংস্কৃতির দিদিমণি মোনালিসা। পাটভাঙা শাড়ি, গলায় উত্তরীয় আত্মবিশ্বাসের সঙ্গে পুজার আসনে বসে তিনি মন্ত্রচ্চারণ করেন। তাঁর সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা ও সেই মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দেয়।

আরও পড়ুন: নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করা হোক, জন্মজয়ন্তীতে কেন্দ্রকে কড়া বার্তা মমতার

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অভিনন্দা বৈরাগী জানান, আগে ব্রাহ্মণ শিক্ষকরাই পূজোর দায়িত্ব সামলাতেন। তাঁরা অবসর নেওয়ায় পরিচালন সমিতি ও পুজো কমিটি সিদ্ধান্ত নেয়, সংস্কৃতির শিক্ষিকাকে এই দায়িত্ব দেওয়া হবে। পরিচালন সমিতির সম্পাদক মনোজ ঘোষ বলেন, জাতি ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে বিভাজন সমাজের পক্ষে ক্ষতিকর পূজোর ক্ষেত্রেও এই সমতা প্রযোজ্য। মোনালিসা রায় জানান, অব্রাহ্মণ হলেও তাঁর পরিবারে নিয়মিত পূজার্চনা হয়। তাই পূজোর পদ্ধতি তাঁর অজানা নয়। সহকর্মীদের প্রস্তাবে তিনি সম্মতি দেন এবং দিনরাত পরিশ্রম করে মন্ত্র ও আচার রপ্ত করেন। পরিবারের সদস্যরাও তাঁকে পূর্ণ সমর্থন জুগিয়েছেন।

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও