আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করা হোক, জন্মজয়ন্তীতে কেন্দ্রকে কড়া বার্তা মমতার

নিজস্ব প্রতিনিধি: দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দেশজুড়ে পালিত হবে ‘পরাক্রম দিবস’। ২০২১ সাল থেকে এই দিনটিকে ‘পরাক্রম দিবস’ বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। নেতাজির জন্মজয়ন্তী পালিত হবে কলকাতায় নেতাজির বাড়ি ‘নেতাজি ভবন’–এ। কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কেন্দ্রীয় সরকারকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে আজ, শুক্রবার তুলে ধরলেন দাবি।

এদিকে এক্স হ্যান্ডেলে বার্তা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে মুখ্যমন্ত্রী তাঁর এক্স বার্তায় লিখেছেন, ‘‌দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। বাংলা তথা গোটা‌ দেশ তথা সারা বিশ্বের কাছে নেতাজি মানে একটা আবেগ। মানুষ তাঁকে কখনও ভোলেনি, ভুলবেও না।’‌ আর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে গভীর শ্রদ্ধায় প্রণাম জানাই—একজন নির্ভীক দেশপ্রেমিক, যাঁর জীবন ছিল স্বাধীনতা, মর্যাদা ও জাতীয় আত্মসম্মানের প্রতি নিবেদিত।’‌

 

অন্যদিকে কেন্দ্রীয় সরকারকেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বারবার যে অনুরোধ করে এসেছেন মুখ্যমন্ত্রী আজও তা তুলে ধরলেন। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌তিনি জানতেন দেশ মানে শুধু হিন্দু নয়, দেশ মানে শুধু মুসলিম নয়—দেশ মানে পুরুষ, মহিলা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, পাঞ্জাবি, তামিল, গুজরাটি, বাঙালি সকলে। তাঁর আজাদ হিন্দ ফৌজ ছিল ধর্মনিরপেক্ষতা এবং সৌভ্রাতৃত্বের প্রতীক যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য সংগ্রাম করেছিলেন হিন্দু–মুসলমান, শিখ–খ্রিস্টান, ধনী–দরিদ্র, পুরুষ–মহিলা—সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ। যদি আমরা নেতাজিকে প্রকৃত অর্থে সম্মান করতে চাই, তাহলে আমাদের সবার কর্তব্য তাঁর ঐক্য, ভ্রাতৃত্ব, সম্প্রীতির আদর্শকে অনুসরণ করা। বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে আমরা সবাই ভারতীয়–এই আমাদের পরিচয়।’‌ আর অভিষেক লেখেন, ‘‌নেতাজির ডাকে গোটা দেশ দ্বিধা থেকে সাহসে, আত্মসমর্পণ থেকে আত্মবিশ্বাসে জেগে উঠেছিল। তাঁর অসাধারণ জীবনের প্রতিটি অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা উপহার হিসেবে মেলে না, তা ত্যাগ, শৃঙ্খলা এবং ন্যায়ের প্রতি অটল অঙ্গীকারের মাধ্যমে অর্জন করতে হয়।’‌

এছাড়া নেতাজি সম্পর্কে বাংলার সরকারের কাজ এবং কেন্দ্রীয় সরকারকে বার্তা দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‌আমাদের সরকার তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একাধিক পদক্ষেপ করেছে। আলিপুর মিউজিয়ামে নেতাজি জেলের যে কুঠুরিতে থাকতেন সেটাকে পুনরুদ্ধার করে জনসাধারণের দেখার জন্য খুলে দেওয়া, নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর প্রদর্শনী করা, তাঁর লেখা ‘তরুণের স্বপ্ন’ বইটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা–সহ অনেককিছুই করা হয়েছে ও হচ্ছে। এ প্রসঙ্গে বলি, নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে আমরা ‘‌তরুণের স্বপ্ন’‌ নামে একটি প্রকল্পও চালু করেছি যাতে রাজ্য সরকার সরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য মোবাইল/ ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে দেয়। এটা আমাদের সবার দুর্ভাগ্য, নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা আজও হয়নি৷ ১৯৪৫ সালের পর তাঁর কী হয়েছিল তা আমরা জানি না। এটা সবার জন্য বড় দুঃখের। আমরা কিন্তু অনেক আগেই রাজ্যের সমস্ত ফাইল প্রকাশ্যে এনেছি৷ আমি ভারত সরকারের কাছে আবার আবেদন করব নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করার জন্য।’‌ আর অভিষেকের লেখায় উঠে এসেছে, ‘‌আজ তাঁকে স্মরণ করে শপথ নিই, যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, তা রক্ষা করব। ঐক্য। সাহস। মানুষের প্রতি নিঃস্বার্থ সেবা। তাঁর আদর্শ আজও আমাদের পথ দেখায়। শক্তিশালী, স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ ভারত গড়ে তোলাই আমাদের সবার দায়িত্ব।’‌

Published by:

Share Link:

More Releted News:

‘গণনার দিন জালিয়াতি হতে পারে’, বিতর্কিত অভিযোগ করলেন অর্জুন সিং

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ির লক্ষ্য করে শুট আউট ,তদন্তে পুলিশ

‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

বাণিজ্যিক গ্যাসের দাম আকাশছোঁয়া, ভোটগণনার দিন বাড়তি মিষ্টি তৈরিতে চাপে ব্যবসায়ীরা

ভাঙড়ের শোনপুকুর এলাকায় গভীর রাতে সাদা পোশাকে পুলিশের তাণ্ডব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ