নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃত্তিবাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। শনিবার (২৬ সেপ্টেম্বর) শান্তিপুর ব্লকজুড়ে পালিত হচ্ছে অঙ্গন সেবা দিবস ২০২৬।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বর্তমান রাজ্য সরকার ‘বিশ্ব বাংলা’ লোগো ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু সেই নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে খোদ সরকারি অনুষ্ঠানেই দেখা মিলল বিতর্কিত সেই লোগো-র। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃত্তিবাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। শনিবার (২৬ সেপ্টেম্বর) শান্তিপুর ব্লকজুড়ে পালিত হচ্ছে অঙ্গন সেবা দিবস ২০২৬। এই উপলক্ষে কৃত্তিবাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের সিডিপিও সায়নী গঙ্গোপাধ্যায়-সহ একাধিক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, এই অনুষ্ঠানে উপস্থিত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বুকে ‘বিশ্ব বাংলা’ লোগো লাগানো ব্যাচ লাগানো দেখা যায়। নতুন সরকার গঠনের প্রায় চার মাস কেটে গেলেও সরকারি নির্দেশিকার এমন প্রকাশ্য লঙ্ঘন স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে।
​

প্রশ্ন উঠছে, সরকারি নির্দেশিকা কি আদৌ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পৌঁছয়নি? নাকি জেনেশুনেই সরকারি নির্দেশ অমান্য করছেন সিডিপিও সহ অন্যান্য আধিকারিকরা? এ বিষয়ে আইসিডিএস কর্মীরা মুখ খুলতে নারাজ হলেও, তাঁদের কাছে লোগো ব্যবহার নিষিদ্ধ করার কোনও নির্দেশিকা আসেনি বলেই জানিয়েছেন তাঁরা। অন্যদিকে, শান্তিপুরের সিডিপিও সায়নী গঙ্গোপাধ্যায় এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি জানিয়েছেন যে তিনি মুখপাত্র নন, তাই এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেবেন না। ​সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই অনুষ্ঠানে বিডিও, বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতির মতো প্রশাসনিক ও রাজনৈতিক কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন। আর তাঁরাও এই ‘বিশ্ব বাংলা’ লোগো লাগানো ব্যাচ পরেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ​এ বিষয়ে শান্তিপুরের বিডিও সব্যসাচী রায় জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা ছিল না এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি ব্যবস্থা নেবেন।
​

অন্যদিকে, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেছেন, ‘এটি সরকারি কোনও লোগো ছিল না, ওটি ছিল ভাইপো লোগো। রাজ্য সরকার তা ব্যান করে দিয়েছে। তবে এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মীদের কোনও দোষ নেই। সরকারি নির্দেশ হয়তো তাঁরা জানেন না।” কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে, সর্বক্ষেত্রে যখন এই লোগো ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, তখন শান্তিপুরের সিডিপিও কেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের এ বিষয়ে সতর্ক করলেন না? তবে এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চঞ্চল চক্রবর্তী। 

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা