কে বলেছে ভরাডুবি! বাম- বিজেপি ভেঙে ১৫০ পরিবার হাতে ধরল জোড়াফুল

এদিন ওই ১৫০ পরিবারের সদস্য যার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন তিনি গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত।

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে তোলপাড় রাজ্য-রাজনীতিতে। বিরোধীরা বলছে ডুবতে বসেছে তৃণমূল (TMC)। এদিকে তৃণমূল বলছে, ‘ব্যক্তি’ যত বড়ই হোক, যে পদেই থাকুক, ভুল করলে রেয়াত করে না দল। বিজেপি বলছে, তাঁদের দলে নাম লেখাবেন বহু তৃণমূলী। তবে জঙ্গলমহলে দেখা গেল উল্টো ছবি। বাম ও বিজেপি ভেঙে সবুজ শিবিরে ভিড় করল প্রায় ১৫০ পরিবার।

কলকাতা সফরে এসে মিঠুন চক্রবর্তী বলেছিলেন, বিজেপিতে (BJP) যোগ দিতে চেয়ে গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন তৃণমূলের ৩৮ জন বিধায়ক। এর মধ্যে না কি ২১ জন সরাসরি যোগাযোগ রাখছেন মিঠুনের সঙ্গে। আবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, তৃণমূলের অনেকেই না কি যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে। বিজেপি না কি ‘আলু’ নেবে বেছে বেছে! তবে এই পরিস্থিতিতে দেখা গেল অন্য ছবি। ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডি এলাকার প্রায় ১৫০ পরিবার রবিবার দিন বিজেপি ও সিপিএম (CPIM) ছেড়ে নাম লেখাল তৃণমূলে। আর এদিন ওই ১৫০ পরিবারের সদস্য যার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন তিনি গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত।

তবে পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে যোগদানকারীদের বক্তব্য কী? যেঁ দুর্নীতি করেছে দায় তাঁর। রাজ্যে এর প্রভাব পড়বে না। দলের সঙ্গে তাঁর সম্পর্ক নেই। বাদ দেওয়া হয়েছে মন্ত্রিত্ব ও দলীয় পদ থেকে। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী জঙ্গলমহল তথা রাজ্য জুড়ে যে উন্নয়ন করেছেন তা এর আগে হয়নি।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন