চারজন বাউন্সারকে সঙ্গে নিয়ে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী, মহারাষ্ট্র থেকে বাংলায় কেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাত পোহালেই প্রথম দফার ভোট বাংলায়। আর তার আগে তপ্ত হয়ে উঠল রাজনীতি। কারণ এই বাংলায় এবার হাজির হল বাউন্সার। তাও আবার বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র থেকে। এই ঘটনা সামনে আসতেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ট–অবাধ–শান্তিপূর্ণ ভোট করতেই নানা পদক্ষেপ করা হচ্ছে। সেখানে বিজেপি প্রার্থীর সঙ্গে ভিন রাজ্যের বাউন্সার প্রচারে ঘুরছে বলে অভিযোগ উঠে গিয়েছে। যদিও বাংলায় প্রত্যেকবারের মতো এবারও এসেছে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী। আর এই প্রথমবার বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছে, ‘সাঁজোয়া গাড়ি’ টহল দিচ্ছে।

এদিকে এমন ঘটনা আগে কখনও দেখেননি বাংলার মানুষজন। আর এবার নজিরবিহীন দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমানের জামালপুরে। আর এই ঘটনা নির্বাচন কমিশনের নজিরবিহীন নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ এবার মহারাষ্ট্র থেকে আনা চারজন পেশাদার বাউন্সারকে সঙ্গে নিয়ে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী অরুণ হালদার। এই ঘটনাকে কেন্দ্র করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শুরু হয়েছে তীব্র আলোড়ন। কেন এই ব্যক্তিগত নিরাপত্তা? উঠছে প্রশ্ন। জবাবে অরুণ হালদারের দাবি, ‘‌আমি বাংলাদেশে ভারত সরকারের সহায়তায় মন্দির বানিয়েছি। তাই জেহাদিদের টার্গেটে আছি। তার আগে সাংবিধানিক পদে থাকার সময় অনেক চ্যালেঞ্জিং কাজ করেছি বলে বহু শত্রু তৈরি হয়েছে।’‌

অন্যদিকে এই বাউন্সাররা আগে কাশ্মীরেও কাজ করেছেন বলে দাবি বিজেপি প্রার্থী অরুণ হালদারের। বিজেপি প্রার্থী বলেন, ‘‌পশ্চিমবঙ্গ পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এরা নিরপেক্ষ হতে পারে না।’‌ এখন অবশ্য নির্বাচন কমিশনের পুলিশ এবং প্রশাসন। বিজেপি প্রার্থীর এই ‘বাউন্সার কালচার’ নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে তৃণমূল নেতা দেবু টুডুর কটাক্ষ, ‘‌বিজেপি প্রার্থী যা করছেন তা অনৈতিক ও অগণতান্ত্রিক। এটা বাংলার কৃষ্টি ও সংস্কৃতির বিরোধী। প্রশাসন ও নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও বাউন্সার নিয়ে ঘোরা লজ্জার। এসব উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশে হয়, বাংলায় নয়।’‌

এছাড়া এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বলেও জানিয়ে দিয়েছেন ঘাসফুলের নেতা দেবু টুডু। বিধানসভা নির্বাচনের আগে জামালপুরের এই ‘বাউন্সার বিতর্ক’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্বাচন কমিশনের ঘেরাটোপে থাকা বাংলার প্রার্থীর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা কি নতুন কোনও বিতর্কের জন্ম দেবে? এই নিয়ে নির্বাচন কমিশন কোনও উত্তর দেয়নি। তবে এসআইআর পর্বের শুরু থেকে নির্বাচন কমিশন বিতর্কের মধ্যে পড়ে। আর যেভাবে একের পর এক নির্দেশিকা জারি করছে তাতেও বিতর্ক বাড়ছে। আবার নির্বাচন কমিশনের নিযুক্ত পুলিশ অবজার্ভারের সঙ্গে বিজেপি প্রার্থী ও নেতাদের বৈঠকের সিসিটিভি ফাঁস হতেই বিতর্ক চরমে উঠেছে।

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ভিক্ষার ছলে মোবাইল চুরি! পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের