চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তর্জনীর পরিবর্তে মধ্যমা প্রদর্শন, কালীগঞ্জ উপনির্বাচন চলাকালীন বিতর্কে বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ : কালীগঞ্জ উপনির্বাচনে সকাল থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন বিজেপিপ্রার্থী আশিস ঘোষ। বৃহস্পতিবার ভোট দিয়ে বেরিয়েই মধ্যমা প্রদর্শন নিয়ে বিতর্কের সূত্রপাত। এই নিয়েই তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। যদিও বিজেপি প্রার্থী বলেছেন, তাঁকে কালিমালিপ্ত করতেই ষড়যন্ত্র করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে নদিয়ার কালীগঞ্জে চলছে উপনির্বাচন প্রক্রিয়া। ভোট চলাকালীন মধ্যমা বিতর্ক নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক-বিরোধী উভয় শিবিরই নেমেছে আসরে। এদিন বিজেপি প্রার্থী আশিস ঘোষ ভোট দিয়ে বেরিয়ে এসে সকলের সামনে দেখিয়েছিলেন তিনি ভোট দিয়েছেন। কিন্তু তাঁর হাতে ভোটের কালি লাগানো হয়েছিল মধ্যমায়। তিনি সেটি দেখান। এরপরেই তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ ও প্রতিক্রিয়া আসতে শুরু করে।

জানা গিয়েছে, ভোট দেওয়ার পরে সাধারণত তর্জনীতে কালি লাগানো হয়। কিন্তু বিজেপি প্রার্থীর মধ্যমায় ওই কালি লাগানো হয়েছিল। তাই তিনি বাইরে এসে সেটি দেখান। বিজেপি প্রার্থী আশিস ঘোষ জানিয়েছেন এই পুরোটাই তৃণমূলের চক্রান্ত। প্রথমে তাঁর আঙুলে কালি লাগেনি। তিনি নিজে গিয়ে সেটি বললে, তাঁর হাতের মধ্যমায় কালি লাগানো হয়। তাই তিনি বেরিয়ে এসে সেটিই দেখান।

 প্রশ্ন উঠেছে, কেন তর্জনীর পরিবর্তে মধ্যমায় ভোটের কালি লাগানো হল? যে কোনও ব্যক্তি ভোট দিলে তাঁর বাঁ হাতের তর্জনীতে ভোটের কালি দেওয়া হয়। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে। এই কাণ্ডের পর বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল। তাদের বক্তব্য, এই ঘটনার মাধ্যমেই বিজেপির আস চরিত্র সামনে এলে চল।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ