প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে মহিলাদের হাতে ঝাঁটা দেখলেন জিতেন্দ্র তিওয়ারি

Share:

নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বর: রবিবার নির্বাচনী প্রচারে বেরিয়ে পান্ডেবশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি  বিক্ষোভের সম্মুখীন হন। দুর্গাপুর ফরিদপুরের জগন্নাথপুর এলাকায় রবিবার বিজেপি প্রার্থীকে ঝাঁটা(Broom) দেখান এলাকার মহিলারা। যদি ওই নিয়ে  কোন বিরূপ মন্তব্য না করে মহিলাদের সামনে হাতজোড় করে চলে যান জিতেন্দ্র তেওয়ারি(Jitendra Tewari)। তৃণমূলের দাবি, এসআইআর -এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। সেই কারণেই বিজেপি প্রার্থীকে বিক্ষোভ দেখিয়েছেন এলাকার মহিলারা।

রবিবার পাণ্ডবেশ্বরের দুর্গাপুর ফরিদপুরের জগন্নাথপুর (Jagannathpur)এলাকায় ঢাকঢোল নিয়ে নির্বাচনী প্রচারে বের হন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি। সেই সময় এলাকায় এক দল মহিলা জিতেন্দ্রকে ঝাঁটা দেখান। যদিও মহিলাদের প্রতি হাত জোড় করে পাশ কাটিয়ে চলে যান বিজেপি প্রার্থী ।সেই সময় ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন দুর্গাপুরে ফরিদপুর থানার(Faridpur P.S.) পুলিশ ও বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

তৃণমূলের অভিযোগ এসআই আর-এর প্রক্রিয়ার মাধ্যমে বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ায় মহিলারা ক্ষিপ্ত হয়ে এই বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থীকে। বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, ওই মহিলাদের স্বামীরা তাদের ঝাঁটা নিয়ে দাঁড়াতে বলে। কিন্তু আমি এদের নমস্কার করে চলে এসেছি। পাল্টা তৃণমূল প্রার্থী দাবি করছেন যাদের নাম বাদ গিয়েছে তারাই প্রতিবাদে সোচ্চার হয়েছেন।আগামী দিনেও প্রতিবাদ হবে। আরো বাড়বে।হাজার হাজার মানুষকে দিনের পর দিন লাইনে দাঁড়াতে হয়েছে। একাধিকবার ডকুমেন্টস জমা দিতে হয়েছে। কিন্তু তারপরেও যারা বছরের পর বছর ভর্তি আছে সেই বৈধ ভোটারদের নাম সংশোধিত তালিকা থেকে বাদ গিয়েছে। তাই মানুষ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গিয়েছে। বিজেপি প্রার্থীদের দেখলেই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত