বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাজদিয়া গ্রামপঞ্চায়েতের দখল নিল বিজেপি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তালদহ মাজদিয়া গ্রাম পঞ্চায়েত পুনরায় দখল নিল বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তালদহ মাজদিয়া গ্রামপঞ্চায়েত পুনরায় দখল নিল বিজেপি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এই গ্রামপঞ্চায়েতের মোট ২২টি আসনের মধ্যে ১২টি আসনে জয়লাভ করেছিল বিজেপি ও দশটি আসন জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে বোর্ড গঠন করেছিল বিজেপি। প্রধান নির্বাচিত হয়েছিলেন বাসন্তী হালদার। উপপ্রধান নির্বাচিত হয়েছিলেন অরুণ সিংহ। তবে এর দু’বছরের মাথায় পঞ্চায়েত প্রধান বাসন্তী হালদার দল বদলে একজন সদস্যকে নিয়ে তৃণমূলে যোগ দেন। অঙ্ক উল্টে যায়। বিজেপির হাত থেকে পঞ্চায়েত দখল করে তৃণমূল কংগ্রেস। 

রাজনৈতিক পরিবর্তন হতেই পঞ্চায়েত প্রধান বাসন্তী হালদার গোপনে পদত্যাগ করেন। কৃষ্ণগঞ্জ বিডিও তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন এবং উপপ্রধান অরুণ সিংহকে পঞ্চায়েত চালানোর জন্য দায়িত্ব দেন। আর প্রধান নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তায় জোর দেওয়া হয়েছিল। আজ, বৃহস্পতিবার (৮ জুলাই) তালদহ মাজদিয়া গ্রামপঞ্চায়েতের প্রধান নির্বাচন ছিল। কিন্তু ভোটগ্রহণে বিজেপির দশজন পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন কিন্তু তৃণমূলের একজনও সদস্য ছিল না।

যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রার্থী শুক্লা বিশ্বাস সরকার জয়ী হন। প্রধান নির্বাচনের পর তালদহ মাজদিয়া গ্রাম পঞ্চায়েতে পৌঁছান কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপির বিধায়ক সুকান্ত বিশ্বাস। তিনি বলেন, ‘বিজেপিতে কোনও গদ্দারের জায়গা নেই। আমাদের দলে জিতে প্রধান হওয়ার পর তিনি গদ্দারি করে তৃণমূলে চলে গিয়েছিলেন বলেই আমাদের পঞ্চায়েত হাতছাড়া হয়েছিল। আজ পুনরায় সেই পঞ্চায়েত বিজেপির কাছে ফিরে এসেছে।’ শুক্লা বিশ্বাস বলেন, ‘আমি দলের সমস্ত সদস্যকে নিয়ে একত্রিতভাবে পঞ্চায়েতের উন্নয়নের কাজ করব। দল আমাকে গুরুদায়িত্ব দিয়েছে। আমি এই দায়িত্ব ভালভাবে সামলাব।’ 

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

মেসিদের নতুন হেড স্যার হচ্ছেন ক্রিস্টিয়ান কিলি গঞ্জালেস

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি