কাটোয়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, পার্টি অফিসের দেওয়ালে সাঁটা পোস্টার ঘিরে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনের আগে পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ প্রকট হয়ে উঠছে। বিজেপির অন্দরে তৈরি হওয়া এই দ্বন্দ্ব বাড়তি সুবিধা দিচ্ছে শাসক শিবিরকে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি পরিবর্তন যাত্রা শুরু করেছে। তারমধ্যেই শুক্রবার সকালে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। কাটোয়ার বিস্তির্ণ এলাকায় বিতর্কমূলক পোস্টারকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।

জানা গিয়েছে, শুক্রবার সকালে কাটোয়ার ধানমিলমোড়, পাঁচঘড়া মোড় সহ বিভিন্ন এলাকায় এবং বিজেপির কাটোয়া নগর পার্টি অফিসের দেওয়ালে একটি পোস্টার দেখতে পাওয়া যায়। সেটি বিতর্কমূলক পোস্টার বলে জানা গিয়েছে। পোস্টারে লেখা নিয়েই বিজেপির অন্দরে চরম উত্তেজনা দেখতে পাওয়া যায়।  

সূত্রের খবর, পোস্টারে লেখা রয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে লজ্জাজনক হারের পরে যে সকল নেতারা কর্মীদের পাশএ না থেকে শাসকদলের কাছে বিক্রি হয়েছে, তাঁদের বিজেপির রাজনৈতিক মঞ্চে দেখতে চাই না। কয়েকজনের নাম পোস্টারে দিয়ে তাঁদের থেকে কাটোয়া বিধানসভাকে রক্ষা করার ডাক দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন অনিল দত্ত, প্রফেসার দয়াময় বিষুই, প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ, সীমা ভট্টাচার্য, অশোক রায়, পূর্ণেন্দু দত্ত। এদের অকর্মন্য ও বিশ্বাসঘাতক বলেও কটাক্ষ করা হয়েছে পোস্টারে।  

কাটোয়াতে এই ধরনের পোস্টার পরার পরেই উত্তেজনা দেখতে পাওয়া যায়। কিন্তু কে বা কারা এই পোস্টারগুলো সাঁটিয়েছে, তা জানা যায়নি। এখানেই উঠে আসছে গোষ্ঠী কোন্দলের কথা। অনেকেই বলছেন, গোষ্ঠী কোন্দলের কারণে কিছু বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে।  

 

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুন

চলন্ত ট্রেন থেকে লাফ, RPF কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল দুই কাঁওয়ার যাত্রীর, হাড়হিম ঘটনা মালদহে

চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩