ভোট ঘোষণার পর সপ্তাহ পার, হদিশ নেই পদ্ম প্রার্থীর, থিতিয়ে প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: শিয়রে বিধানসভা নির্বাচন। নির্ঘণ্ট ঘোষণার পর ১ সপ্তাহ পেরিয়েছে। প্রাচারে নেমে পড়েছেন প্রার্থীরা। কোচবিহারে প্রচারের ছবিটা অন্যরকম। তৃণমূল ও বামেরা প্রার্থী দিলেও পদ্মশিবির কিছুটা সমস্যায়। কোচবিহার দক্ষিণ বিধানসভা আসনে বিজেপি প্রার্থী কে হবেন? সপ্তাহ পার করেও হদিশ নেই বিজেপি প্রার্থীর। তাই তৃণমূল বামেরা প্রচার শুরু করলেও আসরে নেই বিজেপি। 

তৃণমূল কংগ্রেস জেলার ৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে। শুরু করে দিয়েছে  প্রচারও। বামেরা সিতাই বাদে বাকি সবক’টিতে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তাঁরাও নিজের নিজের মতো করে প্রচার করছেন। কিন্তু বিজেপি এখনো কোচবিহার দক্ষিণের প্রার্থীর নামই ঠিকই করতে পারেনি। তোচবিহারের অন্যতম গুরুত্বপূর্ণ আসন এটি। ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল ও ফরওয়ার্ড ব্লক নিয়মিত প্রচার চালাচ্ছে। সেখানে প্রার্থী স্থির না হওয়ায় বিজেপি এখনো এই কেন্দ্রে সেভাবে প্রচারেই নামতে পারেনি। থমকে রয়েছে পদ্মপ্রচার।

কোচবিহার দক্ষিণের পাশাপাশি সিতাই, নাটাবাড়িতেও বিজেপি এখনো প্রার্থী দিতে পারেনি। কোচবিহারে ঘাসফুল শিবির জোরদার প্রচার চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পা রাখার পরে প্রচারে উত্তাপ আরও বাড়বে। সেখানে ৩ কেন্দ্রে এখনও প্রার্থীই দিতে পারল না বিজেপি।  কার্যত হাতগুটিয়ে বসে রয়েছে তাঁরা। গেরুয়া শিবিরের দাবি, তিন আসনে খুব দ্রুত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। শীর্ষ নেতৃত্ব এখানে নজর দিচ্ছেন। প্রচার করতে সময় রয়েছে এখনও। কোচবিহার দক্ষিণ আসনটি রয়েছে বিজেপির দখলে। এখানকার বিদায়ী বিধায়ক নিখিল রঞ্জন দে এবার নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। নাটাবাড়িও বিজেপির দখলে। কিন্তু গত ৫ বছরে বিধায়কের মুখই দেখতে পাননি স্থানীয়রা। এই নিয়ে বিজেপির অন্দরেও ক্ষোভ রয়েছে। তিনি ফের টিকিট পাবেন কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে।

মিহিরবাবু বলেছেন, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। দল যেটা বলবে সেটাই হবে। সিতাই বিধানসভা কেন্দ্রেও সংগঠন দুর্বল। কোচবিহারের সাংসদ তৃণমূল কংগ্রেসের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার শক্তঘাঁটি সিতাইতে এবারো তৃণমূল টিকিট দিয়েছে বর্তমান বিধায়ক সঙ্গীতা রায়কে। বিজেপি সেখানে প্রার্থঈ কেব দেয় সেটাই এখন দেখার। কাকে কোচবিহার দক্ষিণ থেকে টিকিট দেয় সেদিকে তাকিয়ে সকলে। তারওপর বিজেপির প্রার্থী নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। তাই ধীরে চলো নীতি নিয়েছে গেরুয়া শিবির।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স