এই মুহূর্তে

বাংলার মেয়েদের মন জিততে বিহার-উত্তরপ্রদেশ থেকে ‘মহিলা বিস্তারক’ আনছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালে বাংলা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি। যদিও সেই স্বপ্ন অধরা থেকে গিয়েছে। তবে ২০২৬ সালে সেই স্বপ্নই আবার নতুন করে দেখতে শুরু করেছে কেন্দ্র সহ বঙ্গের বিজেপি নেতারা। গত বারের ভুল ত্রুটি সারিয়ে আদাজল খেয়ে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। আগে প্রহরীর ভূমিকায় বিজেপি নেত্রীদের খুব বেশি দেখা যায়নি। তবে বাংলা দখলে মরিয়া বিজেপি এবার তাদের সেই অচলায়তন ভাঙল। আসন্ন বিধানসবা নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় আসছে বিস্তারক বা প্রহরীরা। মহিলা ব্রিগেড আনা হচ্ছে বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ থেকে। তাঁরা বাংলার বেশ কিছু বাছাই করা বিধানসভা কেন্দ্রে কাজ করবেন।

জানা গিয়েছে যে সমস্ত বিধানসভা কেন্দ্র গুলিতে বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে ভিন রাজ্য থেকে আসা বিজেপির মহিলা ব্রিগেড ঘুরে ঘিরে কাজ করবে ও পদ্ম শিবিরের হয়ে প্রচার চালাবে। সূত্রের খবর প্রতিটি বিধানসভা পিছু দায়িত্ব দেওয়া হয়েছে তিনজন নেত্রীকে। তাঁদের রাজ্যে আসার কথা ফেবরুয়ারি মাসের শেষ দিকে। ইতিমধ্যেই বিজেপির মহিলা প্রহরীরা ঘুরে ঘুরে কাজ শুরু করে দিয়েছেন। ঘুরছেন মণ্ডলে মণ্ডলে। বিধানসভা কেন্দ্রে গিয়ে কর্মীদের সঙ্গে নিয়ে তাঁরা করছেন বৈঠকও।

আরও পড়ুন: মহারাষ্ট্রের প্রথম উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন অজিত ‘দাদা’র স্ত্রী সুনেত্রা পাওয়ার

যে কোনও উপায়ে বাংলা দখলের জন্য এবার ভিন রাজ্য থেকে আসা বিজেপির মহিলা সদস্যরা বাংলার মাটি কামড়ে পড়ে থাকবেন। বাংলায় নির্বাচনে মহিলা ভোটব্যাঙ্ক দারুন ভাবে কাজ করে এই কথা কারও অজানা নয়। তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের জন্য মহিলারা বিশেষ করে এই দলের দিকে বেশি ঝোঁকে। তাই বাংলাকে জিততে মহিলা ভোটব্যাঙ্কের দিকে বিশেষ করে নজর দিতে চাইছে গেরুয়া শিবির। ঠিক এই কারণে  মহিলা বাহিনীকে নামাতে চাইছে ময়দানে। তবে অন্য রাজ্যের মহিলা বাংলায় মাটি কামড়ে পড়ে থেকেও দলের কতটা সুবিধা করে দিতে পারবে তা নিয়েই উঠেছে প্রশ্ন। কারণ বাংলায় এসে সেই জায়গায় ভাষা না জানলে হিতে বিপরীত হতে পারে বলেও মনে করছেন বহু রাজনীতিবিদ। কারণ মাটি কামড়ে পড়ে থাকতে হলে সেই জায়গার ভাষা জানাটা খুব জরুরি। তাই বাইরে থেকে মহিলা ব্রিগেড এনে কতটা সফল হয় বিজেপি সেটাই এখন দেখার অপেক্ষা। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গোলপার্কে পিকনিককে কেন্দ্র করে দুষ্কৃতীদের হামলা, চলল বোমা – গুলি, আহত ২

বিধানসভা নির্বাচনের আগে মালদহের মোথাবাড়ি বিধানসভায় কংগ্রেসে বড়সড় ভাঙন

গাজলে ১১ হাজার ভোল্টের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাষির মৃত্যু

চাঁচলে ভূমি সংস্কার দফতরের ঢিল ছোড়া দূরত্বে জলাশয় ভরাটের অভিযোগ

ভগবানপুরে প্রকাশ্য মঞ্চে সাধু-সন্তের ওপর ‘হামলা’, পুলিশের জালে মূল অভিযুক্ত

টিকিট কাউন্টারে আর লম্বা লাইন নয়, ব্যস্ত সময়ে মেট্রো সফর হবে আরও সহজ, জানুন নতুন নিয়ম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ