রামনবমীর বিরোধিতা, দলীয় কর্মীদের হাতে বেধড়ক মার খেলেন বিজেপি নেতা

রাতে রামনবমীর হিসেব করছিলেন বিজেপি নেতা সুশান্ত দাস। তখনই সুশান্ত ওরফে ছোটনের নাম ধরে অকথ্য গালাগালি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির অন্দরমহলে দ্বন্দ্ব। তাও আবার রামনবমী নিয়ে! যে ‘রামলালা’ নিয়ে সরব হয়েছিল গেরুয়া শিবির। সেই রামের পুজো নিয়েই গণ্ডগোলের সূত্রপাত। বচসা ক্রমে রূপ নেয় গোষ্ঠী দ্বন্দ্বের। আর তা থেকেই সংঘর্ষ। পরিস্থিতি এমন পর্যায়ে যায়, যে দলের লোকের হাতেই মাথা ফাটে বিজেপি নেতার। এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

অভিযোগ, গত মঙ্গলবার রাতে রামনবমীর হিসেব করছিলেন বিজেপি নেতা সুশান্ত দাস। তিনি অশকনগর মণ্ডলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। এদিন তিনি পুজোর যাবতীয় হিসেব নিকেশ করছিলেন দলেরই কর্মী কাজল চক্রবর্তীর বাড়িতে। তখনই সুশান্ত ওরফে ছোটনের নাম ধরে অকথ্য গালাগালি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয় অভিযোগ, সুশান্ত বাড়ি থেকে বেরোতেই তাঁর ওপর লাঠি, রড, হকিস্টিক নিয়ে চড়াও হয় একদল বিজেপি কর্মী। আকস্মিক আক্রমণে তাঁর শরীরের একাধিক জায়গাতে লাগে আঘাত। ফেটে যায় মাথা। ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশ (Police) এসে পরিস্থিতি সামাল দিলেও কোনও অভিযোগ দায়ের করেননি আক্রান্ত বিজেপি নেতা। দলের একনিষ্ঠ কর্মী বলেই তিনি পরিচিত। অভিযোগ দায়ের না করলেও আহত বিজেপি নেতার দাবি, তাঁকে আক্রমণ করেছে বিজেপি নেতা শ্যামলেন্দুর অনুগামীরা। বলেন, রাম নবমীর পুজো এবং শোভাযাত্রা মেনে নিতে পারেনি শ্যামলেন্দু ও তাঁর দল। আরও বলেন, এর আগে বিধানসভা নির্বাচনের সময় বিজেপি (BJP) প্রার্থী তনুজা চক্রবর্তীর হয়ে ভোট প্রচারের দায়িত্বে ছিলেন তিনি। তখনও তাঁকে বাঁধা দেন অপর বিজেপি নেতা শ্যামলেন্দু। এদিকে শ্যামলেন্দু এই প্রসঙ্গে বেশি মুখ খোলেননি। তিনি বলেছেন, সমস্ত অভিযোগ মিথ্যে।

রামনবমীকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ও সংঘর্ষ নিয়ে সরব হয়েছে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল। বিরোধীদের পক্ষ থেকে বলা হয়, যেই রামের (Lord Rama) নাম নিয়ে এত গলা  ফাটায় বিজেপি সেই শিবিরে রামের পুজো নিয়েই সংঘর্ষ প্রমাণ করে এদের মনে শ্রদ্ধা নেই। ধর্ম নিয়ে শুধু রাজনীতি করে বিজেপি।    

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে