অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: সরকারের নিষেধাজ্ঞা ও প্রশাসনিক নজরদারির দাবির মাঝেই দুর্গাপুরে প্রকাশ্যে অবৈধ বাংলা মদের কারবারের অভিযোগ। তৃণমূল নেতাদের মদতে এলাকায় দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চলছে বলে অভিযোগ তুলে সরাসরি মদের ঠেকে হানা দিল বিজেপি। দেখা যায় একের পর এক বাড়িতে রয়েছে অবৈধভাবে মদ মজুদ। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের নিউ টাউনশিপ থানার(New Township P.S.) সুভাষপল্লী এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রমরমিয়ে চলছে অবৈধ মদের ব্যবসা। সন্ধ্যা নামলেই এলাকায় ভিড় জমায় সমাজবিরোধীরা।

মদ্যপদের উৎপাতের জেরে নিত্য সমস্যায় পড়তে হয় এলাকার মহিলাদের। স্থানীয়দের দাবি, যুব সমাজের একাংশও এই অবাধ মদ বিক্রির কারণে বিপথে চালিত হচ্ছে।একাধিকবার অভিযোগ জানানো হলেও কোন কাজ হয়নি। এই অভিযোগকে সামনে রেখেই জেলা বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক স্বাধীন রায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছান। এরপর অভিযুক্ত মদের ঠেকগুলিতে(Illegal Liqor) হানা দেন তাঁরা। বিজেপি কর্মীদের উপস্থিতিতে একাধিক বাড়ি থেকে পেটি পেটি বাংলা মদের বোতল বেরিয়ে আসে।

তারপরেই মদ কারবারীদের কান ধরিয়ে সতর্ক করেন বিজেপি নেতারা।ঘটনাস্থল থেকেই স্বাধীন রায় তীব্র ভাষায় বলেন , ‘‘এতদিন তৃণমূলের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এলাকায় রমরমিয়ে মদের কারবার চলত। এবার বিজেপি সরকার এসেছে আর সরকারের তরফ থেকে বলা হয়েছে এই সব কারবার বরদাস্ত করা হবে না। তাই আমরা অবৈধ মদ কারবারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি। আমরা পুলিশকে জানাচ্ছি। যারা এই কারবারের সাথে যুক্ত তারা কেউ রেহাই পাবে না।’’

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…