স্কুলে ঢুকে দাদাগিরি! বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্লাস চলাকালীন বিনা অনুমতিতে শ্রেণিকক্ষে প্রবেশ বিজেপি বিধায়কের। তখনই শিক্ষকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পরে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়া। এবার তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল স্কুল কর্তৃপক্ষ। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। দুপুরে আচমকাই ইন্দাস ব্লকের কুশমুড়ি হাই স্কুলে হাজির হন ইন্দাসের বিধায়ক নির্মলকুমার ধাড়া। অভিযোগ, কোনও রকম অনুমতি না নিয়েই তিনি স্কল ভবনের দোতলায় উঠে অষ্টম শ্রেণির একটি ক্লাসে ঢুকে পড়েন। সেই সময় ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলকবিহারী বন্দ্যোপাধ্যায়। বিধায়ক ক্লাসরুমের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলেন এবং মুহূর্তের মধ্যেই শিক্ষকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পড়ুয়াদের সামনেই শিক্ষকের সঙ্গে রূঢ় ও অসম্মানজনক আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: SIR: দ্রুত অভিযোগ নিষ্পত্তি করুন, জেলাশাসকদের নির্দেশ কমিশনের

এই ঘটনায় স্কুলের স্বাভাবিক পঠন-পাঠন ব্যাহত হয় এবং পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে বুধবার স্কুলের পরিচালন সমিতির জরুরি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় পুলিশের কাছে যাওয়ার। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার রাতেই স্কুল কর্তৃপক্ষ ইন্দাস থানায় বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, বিধায়কের আচরণে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ভয় তৈরি হয়েছে। সেই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন বুলেই তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে, বিধায়ক নির্মলকুমার ধাড়া অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, জনপ্রতিনিধি হিসেবে স্কুল পরিদর্শন করাই তাঁর দায়িত্ব। তিনি বলেন, সমাজের কাজ করতে গেলে সমালোচনা থাকবেই। তবে অনুমতি ছাড়া ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষে প্রবেশ নিয়ে তাঁর ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। এই ঘটনা নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস তীব্র সমালোচনা করেছে। ইন্দাস ব্লক তৃণমূলের দাবি, এটি এক জন জনপ্রতিনিধির দায়িত্বজ্ঞানহীন ও অহংকারী আচরণের উদাহরণ। ঘটনায় জড়িয়ে পড়েছে রাজ্যের শিক্ষা পরিবেশ ও রাজনীতির টানাপোড়েন।

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

মঙ্গল-বৃহস্পতির যুতিতে নীচভঙ্গ রাজযোগ, অক্টোবরেই খুলবে ৪ রাশির জাতকদের ভাগ্য

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে