SIR: দ্রুত অভিযোগ নিষ্পত্তি করুন, জেলাশাসকদের নির্দেশ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর (SIR) সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য জেলাশাসকদের স্পষ্ট নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন জেলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে যে আপত্তি ও অভিযোগ জমা পড়ছে, সেগুলি আর ঝুলিয়ে রাখা যাবে না। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে নিষ্পত্তি করতে হবে।

সূত্রের খবর, বহু ক্ষেত্রে আপত্তি উঠছে মাইক্রো রোল অবজার্ভারদের রিপোর্টের ভিত্তিতে। আবার কোথাও কোথাও ইআরও (ERO) ও এআরও (AERO)-দের জমা দেওয়া নথি নিয়েও প্রশ্ন উঠছে। কমিশন স্পষ্ট করেছে, কোন নথি গ্রহণযোগ্য হবে এবং কোন নথি গ্রহণ করা যাবে না-সে বিষয়ে সংশ্লিষ্ট ইআরও ও এআরও-দের পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। অভিযোগ গ্রহণ বা বাতিল করার ক্ষেত্রে যুক্তিসংগত কারণ উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন: সদস্য পদ নবায়ন না করানোয় তুঙ্গে জল্পনা

নির্দেশিকায় বলা হয়েছে, এসআইআর-এর আওতায় কোনও আবেদন বা আপত্তি যদি গ্রহণ না করা হয়, তা হলে কেন তা গ্রহণযোগ্য নয়-তার বিস্তারিত কারণ লিখিত আকারে জানাতে হবে। এই ব্যাখ্যা সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। যাতে পরবর্তীতে অভিযোগকারী বা সংশ্লিষ্ট পক্ষ সেই সিদ্ধান্ত বুঝতে পারে এবং স্বচ্ছতা বজায় থাকে। নির্বাচন কমিশনের মতে, এই প্রক্রিয়ার মাধ্যমে এসআইআর সংক্রান্ত বিভ্রান্তি কমবে এবং প্রশাসনিক স্তরে দায়বদ্ধতা বাড়বে। দ্রুত ও স্বচ্ছ সিদ্ধান্তের মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের কাজ আরও সহজ হবে বলেই আশা করছে কমিশন।

অন্যদিকে, এসআইআর প্রক্রিয়ায় মাইক্রো অবজার্ভারদের ভূমিকা নিয়ে আদালতে প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস। সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, মাইক্রো অবজার্ভারদের কাজ শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ইআরও (ERO)। অর্থাৎ, চিহ্নিত স্ট্যাচুটরি অথরিটিকে সহায়তা করা ছাড়া তাঁদের কোনও সিদ্ধান্তমূলক ক্ষমতা নেই।তবুও গত বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, শীর্ষ আদালতের এই নির্দেশ কার্যত মানা হচ্ছে না। অভিযোগের সমর্থনে তিনি নির্বাচন কমিশনের অন্দরে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে আনেন। যদিও ওই চ্যাটের সত্যতা যাচাই করেনি এই মুহুর্তে। ঘটনার পরেই নড়েচড়ে বসে কমিশন এবং বিষয়টি নিয়ে তৎপরতা বাড়ায়।

সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠিয়ে কমিশন এসআইআর-এর কাজ করাচ্ছে-এই অভিযোগ সামনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগের সমর্থনে তিনি সমাজমাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করেন। ওই চ্যাটে কমিশনে নিযুক্ত দক্ষিণ ২৪ পরগনা ও দক্ষিণ কলকাতার রোল অবজার্ভার মুরুগানের নাম উঠে আসে। কমিশনের তরফে অবিলম্বে রোল অবজার্ভার মুরুগানের কাছে তাঁর ভূমিকা ও হোয়াটসঅ্যাপ বার্তার ব্যাখ্যা তলব করা হয়।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান