ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গিপুর ও রঘুনাথগঞ্জবাসীর মনে আজ খুশির হাওয়া। কারণ জমি মাফিয়াদের দখল থেকে মুক্ত হল এলাকার ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক। এই পার্কের মাঠের সঙ্গে ক্রীড়াপ্রেমীদের আবেগ জড়িয়ে ছিল। জঙ্গিপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টাতেই সম্ভব হল এই পার্ককে দখল মুক্ত করা। এই খেলার মাঠের উপর নজর ছিল স্থানীয় প্রভাবশালী জমি মাফিয়াদের। মাঠের মাঝখান দিয়েই বেআইনিভাবে কংক্রিটের রাস্তা তৈরি করেছিল তা দখল করার জন্য। ঐতিহ্যবাহী খেলার মাঠকে এভাবে দখল করে রাখায় ক্ষোভে ফুঁসছিল মানুষজন। আর জমি মাফিয়ারা বুক ফুলিয়েই ঘুরে বেড়াচ্ছিল বলে অভিযোগ।

সাধারণ মানুষের এই ক্ষোভ এবং আবেগকে মর্যাদা দেওয়া হবে বলে নির্বাচনী প্রচারে বলেছিলেন বিজেপি প্রার্থী। এবার জিতে ময়দানে নামলেন বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়। জনগণের সম্পত্তি মাফিয়াদের হাতে তুলে দেওয়া যাবে না বলে বিধায়কের উদ্যোগে ম্যাকাঞ্জি পার্কে নামল বুলডোজার। কংক্রিটের রাস্তা নিমেষে গুঁড়িয়ে দেওয়া হয়। জমি মাফিয়াদের দাপট ঠেকাতে এবং সাধারণ মানুষের অধিকার ফেরাতে এমন কঠোর পদক্ষেপ এই প্রথম। বিধায়কের ‘বুলডোজার অ্যাকশন’ জমি মাফিয়া চক্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এই মাঠ শহরের সংস্কৃতি, ক্রীড়া চর্চা এবং নতুন প্রজন্মের আবেগ। মাঠটি আগের অবস্থায় ফিরে পাওয়ায় এলাকায় এখন স্বস্তি ও খুশির হাওয়া।

এই ঘটনা নিয়ে বেশ কয়েকজন এলাকাবাসী বলেন, ‘‌এই মাঠের পাশে একটি পুকুর ছিল। মাঠের জল পুকুরে পড়ত। আগের সরকারের আমলে জমি মাফিয়াদের তাণ্ডবে পুকুর ভরাট করা হয়। তখন আমরা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে প্রচুর আন্দোলন করেছিলাম। কিন্তু আমাদের কোনও সাহায্য করা হয়নি। আমরা পুকুর ভরাট রুখতে পারিনি। শুধু তাই নয়, এই মাঠকে জমি মাফিয়াদের হাতে তুলে দেওয়ার জন্য মাঠের মাঝ বরাবার কংক্রিটের রাস্তা তৈরি হয়। তাই খেলাধুলার জন্য আমরা এই মাঠকে আর ব্যবহার করতে পারতাম না। এখন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়ের সহায়তায় আমরা আবার এই মাঠ ফিরে পেলাম।’‌

এদিন সকলেই বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়ের এমন উদ্যোগের পর ধন্যবাদ জানান। একাধিক এলাকাবাসীর কথায়, ‘‌আমরা ভাবতেই পারিনি এই মাঠ আবার ফিরে পাব। চিত্তবাবুর এই সাহসী পদক্ষেপ জঙ্গিপুরের ইতিহাসে লেখা থাকবে। মাঠ বাঁচিয়ে তিনি প্রমাণ করলেন, জনমতই শেষ কথা। মাঠ সম্পূর্ণ দখলমুক্ত হওয়ার পর স্থানীয়দের তৎপরতায় এবার সেখানে নতুন করে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির পরিবেশ ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে।’‌

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০