পুরভোটের প্রচারেও নেই লকেট, মতিগতি নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে জল্পনা

দলের একাংশের মতে, যেভাবে নয়া রাজ্য সভাপতির জমানায় সংগঠন চলছে তা নিয়ে যথেষ্টই বিরক্ত লকেট চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকা প্রচারকের তালিকায় নাম থাকলেও ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার করেননি তিনি। কলকাতা পুর নিগমের ভোটেও দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে দেখা যায়নি তাঁকে। নিজের সংসদীয় কেন্দ্রের অন্তর্গত হলেও সদ্য সমাপ্ত চন্দননগর পুরনিগমের ভোটেও বিজেপি প্রার্থীদের হয়ে একটি সভা করেননি। এমনকী আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোটের প্রচারে বঙ্গ বিজেপির অধিকাংশ নেতা পথে নামলেও দেখা যাচ্ছে না হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee)।

সুকান্ত মজুমদার দলের নয়া মুখিয়া হওয়ার পর থেকেই দলীয় কাজকর্ম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন হুগলির সাংসদ। শুধু তাই নয়, পারতপক্ষে দলের সদর দফতরও এড়িয়ে চলছেন। প্রতি সপ্তাহে সাংগঠনিকভাবে যে জুম বৈঠক হয়, তাতেও গরহাজির থাকছেন তিনি। আর তাঁর এই অনুপস্থিতি নিয়েই বঙ্গ বিজেপির অন্দরে উঠেছে প্রশ্ন। দলের একাংশের মতে, যেভাবে নয়া রাজ্য সভাপতির জমানায় সংগঠন চলছে তা নিয়ে যথেষ্টই বিরক্ত লকেট চট্টোপাধ্যায়। বিতর্ক এড়াতে সংবাদমাধ্যম এবং সংগঠন-দুই এড়িয়ে যাচ্ছেন।

কলকাতা ও চার পুরনিগমের ভোটের সময়ে দলের পর্যবেক্ষক ও তারকা প্রচারক হিসেবে উত্তরাখণ্ডে ব্যস্ত ছিলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। ফলে পুরভোটের প্রচারে তাঁর গরহাজির থাকা নিয়ে যুক্তি ছিল। কিন্তু গত ১৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের ভোট মিটে গিয়েছে। কিন্তু সেই ভোট হওয়ার পরে আটদিন কেটে গেলেও রাজ্যে বিজেপির হয়ে প্রচারে দেখা যাচ্ছে না লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee)।

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের যে ১০৮ পুরসভায় ভোট হচ্ছে, তার মধ্যে হুগলি লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে তিনটি পুরসভা। ওই তিন পুরসভা হলো ভদ্রেশ্বর, হুগলি-চুঁচুড়া ও বাঁশবেড়িয়া। লকেটকে এড়িয়ে অবশ্য হুগলির পুরভোট পরিচালনার দায়িত্ব বাম শিবির থেকে আসা দুই ‘আয়ারাম’ বিশ্বনাথ কারক ও প্রকাশ দাসের উপরে ন্যস্ত করেছেন বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার। আর তাতেই নাকি গোঁসা হয়েছে লকেট চট্টোপাধ্যায়ের। দলীয় সূত্রে খবর, বঙ্গ বিজেপির এক সাধারণ সম্পাদক হুগলির দলীয় সাংসদকে ফোন করে পুরভোটের প্রচারে নামার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সেই অনুরোধের জবাবে স্পষ্ট করে কিছু জানাননি লকেট।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান