‘বাম-তৃণমূল জমানায় বাংলায় শিল্পের পরিবেশ ছিল না’, বণিকসভার অনুষ্ঠানে বললেন শমীক

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম হোক কিংবা তৃণমূল কংগ্রেস, কোনও সরকারের আমলেই পশ্চিমবঙ্গে নতুন শিল্প আসার মতো পরিবেশ ছিল না,’ এমনটাই দাবি করলেন সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আজ, বুধবার শহরের একটি পাঁচতারা হোটেলে বিজনেস সামিটে যোগ দিয়েছিলেন তিনি। সেই সামিটেই বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘বিগত ১৫ বছর তৃণমূল সরকারের আমলেই নয়, তারও আগে বাম শাসনের সময়ে পশ্চিমবঙ্গে নতুন শিল্প আসার মতো পরিবেশ ছিল না। শিল্পের জন্য এরাজ্যের প্রাক্তন এক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে বারবার এক পা এগিয়ে, তিন পা পিছিয়ে আসতে হয়েছে একাধিক কারণে। সেটা শুধুই সিঙ্গুরের ক্ষেত্রে নয়। একাধিক শিল্পের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। আগে একটা সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে (মমতা বন্দ্যোপাধ্যায়) বলতে শোনা যেত, ব্যবসার ক্ষেত্রে ডেস্টিনেশন বেঙ্গল। কিন্তু সেই ব্যবসায়ীরা চলে গিয়েছেন এখান থেকে। শিক্ষিত তরুণ প্রজন্মকে বাণিজ্যমুখী করতে পারিনি আমরা। বাংলার ছেলে-মেয়েরা বিভিন্ন দেশে গিয়ে নিজেদের মেধা তুলে ধরেছে। কিন্তু তাঁদের জন্য কোনও গ্লোবাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারিনি আমরা। আমাদের নদী-পাহাড়-সমুদ্র-মেধা- তিনটি আন্তর্জাতিক ও রাজ্যের সীমানা আছে। সবই আছে। এসবের পরেও বাংলাকে আজ ভিক্ষার পাত্র হাতে দাঁড়াতে হচ্ছে। কারণ গত কয়েক বছর ধরে বাংলায় যে সরকার চলেছে সেটা দলের সরকার ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী লোকাল জিনিসকে তুলে ধরেছেন, কিন্তু তাদের জিআই ট্যাগ দিয়ে একটা জায়গায় পৌঁছে দিতে পারেননি।’

আরও পডুন: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

তবে বাংলার এই দুরাবস্থা কেটে যাবে। শিল্পের জোয়ার আসবে বলেই মত রাজ্য বিজেপির সভাপতির। সেই চেষ্টাই করছে বিজেপি সরকার। তেমনটাই এদিন জানিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, ‘আমরা চাই শিল্পের পরিবেশ ফিরে আসুক, বাংলায় আবার বিনিয়োগ হোক। শিল্পপতিরা ফেরার আগ্রহ প্রকাশ করছেন রাজ্যে পালা বদলের পর। সেই ব্যবস্থা সেই সুযোগ আরও বৃদ্ধি পাক। পশ্চিমবঙ্গের নতুন সরকার আসার পর বিভিন্ন ব্যবসায়ীরা আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন। পশ্চিমবঙ্গে শিল্প বান্ধব সরকার তৈরি হয়েছে। সেটা গোটা রাজ্যের মানুষের কাছে বার্তা হিসেবে পৌঁছে গিয়েছে। গত দেড় মাস যাবৎ দেশের প্রথম সারির শিল্পপতিরা আমার সঙ্গে দেখা করেছেন। তারপর রাজ্য সরকারের কাছে গিয়েছেন।’ রাজ্যে বিজেপির হাত ধরেই বিনিয়োগ আসবে বলে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি। 

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

বিদেশ সচিব বিক্রম মিস্রীর মেয়াদ এক বছর বাড়াল কেন্দ্র

‘হাতে বিয়ারের বোতল, মুখে গালির ফোয়ারা’, প্রকাশ্যে কেতনের বাগদত্তা সিয়ার ভিডিও

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী

‘চলে যেতে হচ্ছে…’, বিশ্বকাপ থেকে দল বিদায় নিতেই পদত্যাগ করলেন ইকুয়েডরের কোচ

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

‘বাম-তৃণমূল জমানায় বাংলায় শিল্পের পরিবেশ ছিল না’, বণিকসভার অনুষ্ঠানে বললেন শমীক

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন