নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবক ও পড়ুয়ারা। আর এই ঘটনার জেরে প্রধান শিক্ষক পদত্যাগ করেছেন বলে সূত্রে মারফত জানা গিয়েছে। পাশাপাশি মারধর ও ছাত্র নির্যাতনের অভিযোগে তিন শিক্ষক সৌরভ তরু বিশ্বাস, সোমনাথ বৈরাগী এবং সমরেশ ধাড়াকে সাসপেন্ড করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গতকাল, মঙ্গলবার (৩০ জুন)। দ্বাদশ শ্রেণির ছাত্র দীপ্তাংশু মাহাত ক্লাস চলাকালীন গরম চা পান করেন। অভিযোগ, তার ঠিক পরেই সে হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করে। কোনও ঝুঁকি না নিয়ে, ছাত্রটিকে অসুস্থ অবস্থায় প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হলেও শারীরিক অবস্থার অবনতি হতে দেখে পরে দীপ্তাংশুকে তড়িঘড়ি ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষ রক্ষা হয়নি। সেখানেই চিকিৎসকরা ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। সেই খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়ে মৃত ছাত্রের পরিবার। দীপ্তাংশুর বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। তাঁর বাবা আইনজীবী। ছেলের মৃত্যুর খবর পেয়েই প্রথমে ফুলবাগান থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেন তিনি। পরে নরেন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।

আরও পডুন: মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। তারপরেই ছাত্রমৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভের মুখে পড়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক পদত্যাগ করেছেন। ঘটনাটিকে ঘিরে প্রধান শিক্ষক, হাউস মাস্টার, পিজি এবং হোস্টেলের একাধিক কর্মীর বিরুদ্ধে মারধর, শারীরিক ও মানসিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ তুলেছেন ছাত্র ও অভিভাবকদের একাংশ।

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে