বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিজেপির সভাপতি পদে বসেই শমীক ভট্টাচার্যের কাছে চ্য়ালেঞ্জ ছিল দলকে খাদের ধার থেকে উদ্ধার করা। ২০২৪-সালে লোকসভায় বাংলাতে শোচনীয় ফল করেছিল পদ্ম শিবির। তারপরেই দলকে চাঙ্গা করার গুরুদায়িত্ব পড়ে শমীকের কাঁধে। আর সেই দায়িত্ব পেয়ে শুধু সফলই নন, দক্ষতার সঙ্গে বাংলায় পদ্ম ফুটিয়েছেন তিনি। এযাবৎ যত জন বিজেপি নেতা, সভাপতি পদে বসেছিলেন তাঁদের সবাইকে ছাপিয়ে গিয়েছেন শমীক ভট্টাচার্য। কারণ স্বাধীনতার পর তাঁর হাত ধরেই রাজ্যে প্রথমবার ক্ষমতাতে এসেছে বিজেপি। সভাপতি হিসেবে শমীকের স্ট্রাইক রেট দিলীপ, সুকান্তদের থেকে অনেক বেশি। আর তাই নরেন্দ্র মোদির গুডবুকে উঠেছেন শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, বঙ্গে পদ্ম ফোটানো ও দলকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য বড় পুরস্কার পেতে পারেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে শমীককে।

আরও পডুন: দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

দিল্লির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই নিজের মন্ত্রিসভার রদবদল ঘটাবেন মোদি। বেশ কয়েকজনের ডানা ছাঁটা হতে পারে। নতুন কয়েকটি মুখও দেখা যেতে পারে। সেই তালিকায় নাম রয়েছে শমীকের। এমনটাই সূত্রের খবর। এতদিন শোনা যাচ্ছিল রাষ্ট্রমন্ত্রী হতে পারেন শমীক। কিন্তু এখন শোনা যাচ্ছে পূর্ণমন্ত্রী করা হতে পারে শমীককে। গত বুধবার গভীর রাতে মোদির বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, সেদিন রাতেই মন্ত্রিসভার রদবদল নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনাতে স্থান পেয়েছেন শমীক। এমনটাই সূত্রের খবর। বাংলায় অভাবনীয় ফল করেছে পদ্ম শিবির। তাই বাংলা থেকে একজন পূর্ণমন্ত্রী করার কথা ভাবছেন মোদি-শাহ। তবে শুধুই শমীক নন, পশ্চিমবঙ্গ থেকে দু-থেকে তিনজন রাষ্ট্রমন্ত্রী থাকছেন। এই মুহূর্তে সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর রয়েছেন কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রীর পদে। আরও একজনকে করা হতে পারে রাষ্ট্রমন্ত্রী। এমনটাই জল্পনা। 

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, সন্দেহজনক মেসেজে মিলবে সতর্কবার্তা!

রক্তস্বল্পতায় ভুগছেন? দ্রুত হিমোগ্লোবিন বাড়াবে এই ৬টি খাবার

জন্মাষ্টমীর বাড়িতে ৫ জিনিস আনুন, নয়তো গোপালের পুজো অসম্পূর্ণ

বর্ষায় চিন্তা বাড়াচ্ছে টাইফয়েড, শরীর সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৫ খাবার

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের