দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি পেলেন শ্যুটার দময়ন্তী সেনের পরিবারের সদস্যরা। বাড়ি ফিরেছেন রাজ্য স্তরের শ্যুটার দময়ন্তী। তাঁকে আজ, শনিবার সকালে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে উদ্ধার করা হয়। সুস্থ ও অক্ষত রয়েছে দময়ন্তী। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন তাঁর কোচ জয়দীপ কর্মকার। যদিও কেন দুদিন ধরে বাড়ি ফেরেনি, সেই বিষয়ে এখনও পর্যন্ত পরিবারকে কিছুই জানায়নি দময়ন্তী। বাড়ি থেকে বাজার করতে বেরিয়ে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন দময়ন্তী সেন। মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা সে। গত দুদিন ধরে নিখোঁজ ছিল। তাঁকে শেষবার হাওড়া স্টেশনে দেখা গিয়েছিল। তারপর আর কোনও খোঁজ ছিল না। উদ্বিগ্ন ছিল শ্যুটার দময়ন্তী সেনের পরিবারের সদস্যরা। পুলিশের দ্বারস্থ হন তাঁর বাবা-মা। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। চার সদস্যের বিশেষ দল গঠন করা হয়। গতকাল, শুক্রবার রাতেই দময়ন্তীর বাবার সঙ্গে দেখা করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

আরও পডুন: জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

কিন্তু আজ, শনিবার সকালেই খুঁজে পাওয়া যায় রাজ্যস্তরের এই ক্রীড়াবিদকে। পরিবারের তরফে জানানো হয়েছিল, দময়ন্তীর সঙ্গে কারোর অশান্তি-মনোমালিন্য হয়নি। জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছে সে। রোজ সকালে তাঁর প্র্যাক্টিস থাকে। বুধবার তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। তাঁর ফোনও বাবার কাছে ছিল। নিখোঁজ হয়ে যাওয়ার সময়ও দময়ন্তীর সঙ্গে কোনও ফোন ছিল না। সেই কারণে পুলিশের তাঁকে খুঁজতে  সমস্যা হচ্ছিল। কিন্তু অবশেষে খোঁজ পাওয়া গেল প্রতিভাবান অ্যাথলিটের। এই বিষয়ে দময়ন্তীর বাবা ধ্রুবজ্যতি সেন বলেন, ‘মেয়েকে পাওয়া গিয়েছে। আমি এখন বেশি কিছু বলতে পারব না।’

আরজি কর কাণ্ডে বেঙ্গালুরু থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, সন্দেহজনক মেসেজে মিলবে সতর্কবার্তা!

রক্তস্বল্পতায় ভুগছেন? দ্রুত হিমোগ্লোবিন বাড়াবে এই ৬টি খাবার

জন্মাষ্টমীর বাড়িতে ৫ জিনিস আনুন, নয়তো গোপালের পুজো অসম্পূর্ণ

বর্ষায় চিন্তা বাড়াচ্ছে টাইফয়েড, শরীর সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৫ খাবার

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…