চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি: চুঁচুড়া পুরসভার চার নম্বর ওয়ার্ড অফিস রয়েছে ব্যান্ডেলে। সেই অফিসে মদের ঠেক চলে বলে অভিযোগ। আজ, সোমবার (৮ জুন) বিজেপি কর্মীরা অফিসে ঢুকতেই দেখতে পায় বিভিন্ন ধরনের মদের বোতল পড়ে রয়েছে। তিনতলার ছাদে ঘরের ভিতর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুরসভার ওয়ার্ড অফিসে কেন মদের ঠেক? প্রতিবাদে বিক্ষোভ শুরু করে বিজেপি। বিক্ষোভের মাঝেই ওঠে চোর চোর স্লোগান।

অভিযোগ, চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সরস্বতী পাল ও তাঁর স্বামী প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পালের অনুপ্রেরণায় দীর্ঘদিন ধরে মদের ঠেক চলছে। কাউন্সিলর ও তাঁর স্বামীর দাবি, পাঁচটা ওয়ার্ডের জলের লাইনের কাজ করার জন্য ঠিকাদারের শ্রমিকদের ওয়ার্ড অফিসে থাকার ব্যবস্থা হয়েছিল। তারাই মদ খেয়ে বোতল ছড়িয়েছে। এটা তাদের ভুল যে, ওয়ার্ড অফিসে কি চলছে তা নজর দেননি। পাল্টা বিজেপি কর্মীরা বলেন,স্থানীয় মানুষের থেকে জানতে পেরে তারা এসে দেখেন এই অবস্থা।

আরও পড়ুন-‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

স্থানীয় এক ব্যাক্তির অভিযোগ, মদের ঠেকের কারণে এলাকায় অসামাজিক কার্যকলাপ লাগামহীনভাবে বেড়ে গিয়েছে। এর ফলে নষ্ট হচ্ছে এলাকার সামাজিক ও পারিবারিক পরিবেশ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরসভায় কারা এই বিপুল মদের বোতল মজুত করল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সরকারি পরিষেবা পেতে গিয়ে দিতে হচ্ছে ৫০ টাকা? চাঞ্চল্য চাপড়ার বিডিও অফিসে

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

ফ্রিজে রাখছেন পনির? এই ভুলেই ২ দিনেই নষ্ট হতে পারে

গরম ভাতের সঙ্গে জমবে দারুণ, মুসুর ডালে মুচমুচে পটল ভাজা বানান এভাবে

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান