অভিষেকের রানিবাঁধের সভার আগেই ভাঙন বিজেপিতে, তৃণমূলে যোগ রাজ্য কমিটির সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর দু’‌দিন বাকি। তারপরই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বাংলার মানুষ। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। অভিষেক এদিন প্রথম নির্বাচনী জনসভা করেন পুরুলিয়ায়। এরপর তিনি বাঁকুড়ার রানিবাঁধে পৌঁছে সভা করেন। আজ, সোমবার তৃণমূল সেনাপতির শেষ কর্মসূচি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। তবে রানিবাঁধের সভার আগেই ভাঙন ধরল বিজেপিতে। বিজেপির রাজ্য কমিটির সদস্য জয়দেব চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বাঁকুড়া জেলার রানিবাঁধ এলাকায় নির্বাচনী সভায় জয়দেব চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন।

এদিকে বিধানসভা নির্বাচনের মরশুম শুরু হতেই বহু বিজেপির নেতা–কর্মী দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বাংলার একাধিক জেলায় এই একই ছবি দেখা যায়। এবার তা দেখা গেল রানীবাঁধেও। জয়দেব চক্রবর্তী বাঁকুড়া জেলায় বিজেপির অত্যন্ত পরিচিত মুখ। রাজ্য কমিটির সদস্য হিসেবে জয়দেব দলের নানা কর্মসূচিতে সক্রিয় ছিলেন। সম্প্রতি দলের অভ্যন্তরীণ কোন্দল, টিকিট বিতরণ নিয়ে অসন্তোষ এবং স্থানীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন বলে সূত্রের খবর। আর আজ তৃণমূলে যোগ দিয়ে জয়দেব বলেন, ‘‌তৃণমূল কংগ্রেস মানুষের দল। এখানে স্থানীয় সমস্যা, উন্নয়নের কাজগুলি সত্যিই হয়। আমি এখন থেকে রানিবাঁধ ও আশেপাশের এলাকার মানুষের জন্য কাজ করব।’‌

অন্যদিকে আজ, সোমবার এই রানিবাঁধেই নির্বাচনী জনসভা করেন ডায়মন্ডহারবারের সাংসদ। এখানেই বিজেপিকে তুলোধনা করেন তিনি। আর অভিষেকের এই সভার আগেই বিজেপিতে ভাঙন ধরে গেল। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে দলবদলের এই ধারা নতুন কিছু নয়। গত কয়েক মাসে বিজেপি থেকে একাধিক নেতা–কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আবার বিপরীতে অনেক তৃণমূল কগ্রেস থেকে হেভিওয়েট ক্রীড়া ব্যক্তিত্ব লিয়েন্ডার পেজ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। আবার স্বপ্না বর্মনের মতো আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন।

এছাড়া বিজেপির সাংগঠনিক নেতারাও গেরুয়া সংস্রব ছেড়ে তৃণমূল কংগ্রেসে কিছুদিন আগে থেকে যোগ দিচ্ছেন বলে খবর। আর তা ময়না থেকে শুরু করে নন্দীগ্রাম সর্বত্রই তা দেখা গিয়েছে। সম্প্রতি পুরুলিয়াতে তৃণমূলের পদে থাকা কয়েকজন নেতা বিজেপিতে যোগ দেন। আবার বিজেপি থেকেও অনেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই দলবদলের পিছনে রয়েছে বিধানসভা নির্বাচনে লড়াই করার টিকিট না পাওয়ার ক্ষোভ এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব, স্থানীয় ক্ষমতার সমীকরণ এবং ভবিষ্যতের রাজনৈতিক হিসেব–নিকেশ।

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা