Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘‌ইস্তেহারে থাকা প্রতিশ্রুতি নিয়ে সরকারের সঙ্গে যোগ থাকবে’‌, বার্তা শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য–রাজনীতিতে এখন সবচেয়ে চর্চিত বিষয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের উন্নয়ন। আজ, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য–সহ শীর্ষ নেতৃত্বের। এখান থেকে মহাকরণ এবং তারপর পৌঁছে যাবেন শুভেন্দু অধিকারী নবান্নে। সেখানে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে। আর তার আগেই প্রশাসনিক কাজে কোমর বেঁধে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার শমীকবাবু বৈঠকের পর দল এবং সরকার কেমন করে চলবে তার বার্তা দেন।

আজ সকাল থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে। সল্টলেকের বিজেপি দফতরে বৈঠক করার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি। ওই বৈঠকে রাজ্যের শাসকদলের সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজ সিন্ডিকেট রাজ ও গরু পাচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর পুলিশ সুপারদের কড়া বার্তা দিয়েছে তাঁর অফিস বলে সূত্রের খবর। এই বৈঠক শেষে শমীক ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, ‘‌ইস্তেহারে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলি বাস্তবায়িত করতে সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে দল।’‌

শমীক ভট্টাচার্যের এই বক্তব্যের পরই মানুষের মনে কৌতূহল বেড়েছে। কারণ আয়ুষ্মান ভারত থেকে শুরু করে অন্নাপূর্ণা ভাণ্ডার কবে মিলবে তা নিয়ে চর্চা চরমে উঠেছে। ইস্তেহারে এই প্রতিশ্রুতিগুলি ছিল। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আয়ুষ্মান ভারত চালু হবে সরকার গঠনের পরই বলেছিলেন। তাই সেটায় অগ্রাধিকার মিলতে পারে বলে মনে করছেন অনেকেই। এই আবহে সোমবার থেকে পুরোদমে কাজ শুরু করতে চলেছে বাংলার নবনির্বাচিত সরকার। বিজেপি সরকারের দুই মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও দিলীপ ঘোষ সকাল ১১টা নাগাদ পৌঁছলেন নবান্নে। তাঁদের পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই সেখানে আসেন মন্ত্রী নিশীথ প্রামাণিকও। নবান্নের উদ্দেশে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

এছাড়া আজ মুখ্যমন্ত্রী একাধিক বিভাগের সচিবদের নিয়ে বৈঠকে বসবেন। সেখানেও প্রশাসনিক একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা। তাই কোন বিষয়গুলি চালু হচ্ছে দ্রুত সেদিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের মানুষজন। এই বিষয়ে শমীক ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, ‘‌সরকার সরকারের মতো চলবে। এবার যে সরকার হবে সেটা বিজেপি সরকার হবে না। সেটা পশ্চিমবঙ্গ সরকার হবে। দল প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে।’‌ তাই আজ প্রকল্প নিয়ে কোনও কথা জানানো হয় কিনা সেটাই দেখার।

‘‌সোনার বাংলা না করে আমরা ছাড়ব না’‌, সুভাষ সরোবর থেকে বার্তা দিলীপের

প্রধানমন্ত্রী মোদির বার্তার পর জরুরি বৈঠকে রাজনাথ সিং, বড় কিছু ঘোষণার পথে কেন্দ্র?

দিল্লিতে ৩০ মিনিটের রিকশা সফরের ভাড়া ৪৫০০ টাকা? জার্মান পর্যটকের অভিযোগে উত্তাল নেটদুনিয়া

মাছ-মাংস ম্যারিনেট করার সময় এই ভুলগুলি করলেই নষ্ট হতে পারে রান্নার স্বাদ

এক বছর সোনা কিনবেন না, প্রধানমন্ত্রীর পরামর্শের নেপথ্য কারণ কী?

ইডির তলবে সাড়া সুজিতের, পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ

মহারাষ্ট্রের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে টক-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন

‘ভালবাসাই শ্রেষ্ঠ’, মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথের পর ট্রোলারদের মুখ বন্ধ করলেন তৃষা

‘‌প্রতিশ্রুতি মেনেই উন্নয়নের কাজ হবে’‌, শমীককে পাশে নিয়েই বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের অভিযোগে গ্রেফতার ৩

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

‘‌ইস্তেহারে থাকা প্রতিশ্রুতি নিয়ে সরকারের সঙ্গে যোগ থাকবে’‌, বার্তা শমীকের

বেলুড়ে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় পাঁচিল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজ্যে বড় পালাবদল, বাস্তবায়িত হবে দীঘা-জলেশ্বর রেলপ্রকল্প ?