ফের অর্জুনের গড়ে ভাঙন, তৃণমূলে যোগদান একাধিক বিজেপিকর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর : বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রতিবছর ভোটের আগে চলে ঘর ভাঙার পালা। কখনও শাসক, কখনও বিরোধী শিবিরের ঘর ভাঙে। এবার ২৬-র নির্বাচনের আগে অর্জুন সিংয়ের ঘরেই দেখা গেল ভাঙন। শনিবার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগাদান করলেন কয়েকজন বিজেপিকর্মী। ব্যারাকপুর পদ্মশিবিরের শক্তিক্ষয় করে শক্তিবৃদ্ধি হল ঘাসফুলের।

ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিকের আহ্বানে শনিবার নৈহাটির সমরেশ বসু কক্ষে এক বিজয়া সম্মেলনী আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক, জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটি বিধায়ক সনৎ দে, নৈহাটি পুর প্রধান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এই অনুষ্ঠানে ভাটপাড়া এলাকা থেকে বেশ কিছু বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়। বিজেপিরকর্মীরা পদ্মফুল ছেড়ে ঘাসফুলে এসেছেন।

বাংলায় SIR নিয়ে কথা বলেতে গিয়ে নির্বাচন কমিশনকেও নিশানা করেছেন সাংসদ। তিনি বলেছেন, SIR হলে সারাদেশে হবে। নির্বাচন কমিশনের মাথায় কী রয়েছে? SIR? নাকি নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠক হিসেবে কাজ করছে? বিজয় সম্মিলনী থেকে অর্জু সিংকে অপরাধী বলে নিশানাো করেছেন সাংসদ।

বিজয়া সম্মেলনীকে হাতিয়ার করে ‘২৬-এর ভোটকে নজর কাড়ছে ঘাসফুল শিবির। ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী শুরু হয়েছে। এই বিজয়াসম্মেলনীকে হাতিয়ার করতে চলেছে শাসক শিবির।জানা গিয়েছে, জনসংযোগ বাড়াতে ইতিমধ্যেই বিজয়া সম্মেলনীর মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করার রোডম্যাপ করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিজয়া সম্মেলনী থেকে জনসংযোগ করার জন্য ৫০ জন বক্তার নাম নির্দিষ্ট করা হয়েছে। দলের বিধায়ক, সাংসদ ও মন্ত্রী সকলের নামই রয়েছে সেই তালিকায়। বিজয়া সম্মিলনীকে সামনে রেখে ভোটারদের ওয়ার্মআপ করাতে চাইছে তৃণমূল। বঙ্গ রাজনীতিতে ভোটের দামামা বেজে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ