কোলাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান ও বিক্ষোভ দলীয় কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট : রাজ্য সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে দিঘায় জগন্নাথদেবের মন্দিরে হাজির হয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উদ্বোধন হয়েছে এই মন্দিরের। মুখ্যমন্ত্রীর পাশে বসে কথা বলতেও দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। দিঘা সফর সেরে কলকাতায় ফেরার পথে কোলঘাটে গো ব্যাক স্লোগান শুনলেন দিলীপ ঘোষ।

সস্ত্রীক দিলীপ ঘোষ দিঘা সফর শেষ করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বরদাবাড় এলাকায় বিজেপির কর্মীর বাড়িতে দুপুরের খাবার খাওয়ার জন্য পৌঁছোন। সেই সময় বিজেপির একাংশ দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে। বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় দিলীপ ঘোষ সহ তার অনুগামীদের। গো ব্যাক স্লোগান দিতে থাকে বিজেপির একাংশ। যদিও পরে দিলীপ ঘোষ একাই ওই কর্মীর বাড়িতে ঢুকে দুপুরের খাবার খান।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দলীয়কর্মী কমলেশ কান্ডারের বাড়িতে দুপুরের খাবারের আমন্ত্রন ছিল দিলীপ ঘোষ এবং তার স্ত্রী রিঙ্কু মজুমদারের। এই ব্যবস্থা করেছিলেন বিজেপির নেতা নারায়ণ মাইতি। ওই বাড়িতে দিলীপ ঘোষ ঢোকার মুখেই বিজেপির একাংশ এসে নারায়ণ মাইতি সহ তাদের অনুগামীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।এই সময়ই দুইপক্ষের কিছুটা বচসা শুরু হয়। দিলীপ ঘোষকে ঘিরে দলের একাংশ রীতিমত বিক্ষোভ দেখায় এবং গোব্যাক স্লোগান দিতে থাকে। রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় এলাকা।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কোলাঘাট থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিলীপ ঘোষ বুধবার মন্দির চত্বরে পৌঁছতেই তাঁকে সাংবাদিকরা ঘিরে ধরেন। প্রশ্নের উত্তরে শুধু তাঁর মুখে শোনা গিয়েছে জয় জগন্নাথ। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। কিন্তু তিনি এই আমন্ত্রণ নাকচ করেছেন। তিনি বুধবারই আয়োজন করেছেন সনাতনী সমাবেশের।

 

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১