আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হায়দরাবাদ থেকে বিজেপির কোকিল এসেছে, নাম না করে ওয়াইসিকে তোপ মমতার

নিজস্ব প্রতিনিধি, হবিবপুর : মালদার ঘটনায় আসাদউদ্দিন ওয়াইসির মিম-কে দায়ী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হবিবপুর থেকে ওয়াসিকে নিশানা করে তিনি বলেছেন, মালদার ঘটনা বাংলার সম্মান নষ্ট হয়েছে। স্থানীয় মানুষদের ক্ষোভ থাকতে পারে। কিন্তু এই অশান্তিতে তাঁদের কোনও হাত নেই। হায়দরাবাদ থেকে বিজেপির কোকিল এসেছে। তাঁরাই অশান্তি করেছে।

উস্কানিমূলক কথা বলার অভিযোগে শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার হয়েছে। তিনি ২০২১ সালে মিমের প্রার্থী হয়েছিলেন ইটাহারে। তাঁর গ্রেফতারি করেছে সিআইডি। এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, হায়দরাবাদ থেকে কিছু সাম্প্রদায়িক লোকজন আসছে। তাঁরাই মালদায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। সিআইডি তাঁদের হাতেনাতে ধরেছে। বিচারকদের কারা আটকে রেখেছিল এর থেকেই তা স্পষ্ট হচ্ছে। বহিরাগতরা এসে মালদায় অশান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, বাংলাতে ভোট কাটার খেলা চলছে। হায়দরাবাদ থেকে আসছে ভাই, সঙ্গে আছে গদ্দার ভাই। ডিটেনশন ক্যাম্পে যএতে না চাইলে তৃণমূলের সঙ্গে থাকুক। বিজেপি শীঘ্রই বিদায় নেবে। তার জন্য বাংলার ভোট আমাদের জেতা জরুরি। কাকের ঘরেই কোকিল জন্মায়। আম বা আমসত্ত্ব দিয়ে দেবেন। কিন্তু ভোট দেবেন না।’’ 

পাশাপাশি অমিত শাহকেও নিশানা করেছেন তিনি। বলেছেন, ২৫ দিন কেন, ৩৬৫ দিন থাকলেও লাভ নেই। বাংলার মানুষ আপনাদের পছন্দ করেনা। অমিত শাহকে মোটাভাই বলেও কটাক্ষ করেছেন তিনি। এসআইআর নিয়েও সোচ্চার হয়েছেন তিনি। বলেছেন, ভোট কাটার খেলা চলছে। কাউন্সিলরদের বলেছেন, কারও কথা শুনে দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না। তৃণমূলের সরকার তৈরি হবে। তাঁর প্রতি ভরসা রাখার কথা বলা হয়েছে, আগামী দিনে আপনারা সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ