চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলায় প্রথম দেখা মিলল কালো হরিণের, দর্শন পেতে যেতে হবে এই জায়গায়…

নিজস্ব প্রতিনিধি:  এই শীতে রেকর্ড ভিড় জমেছে শৈলশহর দার্জিলিঙে। সারা বাংলার মানুষ যেন যাচ্ছে পাহাড়েই। এই আবহেই সামনে এসেছে চমকে দেওয়ার মত খবর। দার্জিলিঙের জঙ্গলে খোঁজ মিলল কালো হরিণের। এটা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ বাংলায় এই প্রথম কালো হরিণের সন্ধান পাওয়া গিয়েছে। এই খবর যে পর্যটকদের আরও বেশি পাহাড়ে যেতে উৎসাহিত করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

কার্শিয়াং বনবিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে বৃহস্পতিবার সকালে কার্শিয়াংয়ের জঙ্গলে হরিণটির ছবি ক্যামেরা বন্দি করেন। বিষয়টি নিয়ে তিনি বএলছেন, আগে কালো চিতার দেখা মিলেছে। এবার প্রথম মেলানিস্টিক হরিণের দেখা মিলল। বনবিভাগের ডিএফওয়ের কথায়, এই ধরনের হরিণের খুব অল্প জন্ম হয়। হরিণটির নিরাপত্তার জন্য গোটা জঙ্গলজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। এই ধরণের হরিণ খুবই বিরল বলে জানা গিয়েছে বনদপ্তর সূত্রে। কালো হরিণের অপর নাম মেলানিস্টিক বার্কিং ডিয়ার।

আরও পড়ুন: বিলাসবহুল নতুন বাড়ি কিনলেন রোহিত শর্মার স্ত্রী, দাম শুনলে ভিড়মি খাবেন  

কেন এই হরিণ বিরল এবং জেনে নিন বিশেষত্ব

 এদের শরীর অতিরিক্ত মেলানিন থাকায় স্বাভাবিকের চেয়ে গাঢ় অথবা কালো রঙের হয়। যা জিনগত ত্রুটি।  সেই ত্রুটি শরীরকে কালো অথবা গাঢ় বাদামী করে দেয়। প্রায় দশ লক্ষ হরিণের মধ্যে একটি কালো হরিণের জন্ম হয়। শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষদের শিং থাকে, যা V-আকৃতির ও প্যাঁচানো। ভারত ও নেপালের শুষ্ক তৃণভূমি ও হালকা বনভূমিতে এদের দেখা যায়।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আবহে পতাকা টাঙানো ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হাড়োয়ায়

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ