‘যৌন হেনস্থার ছবি তুলে রেখে ব্ল্যাকমেল’, লজ্জায় আত্মঘাতী রামকৃষ্ণ মিশনের ছাত্র

ছাত্রের বন্ধুদের সঙ্গে কথা বলে ও তাঁর মোবাইল পরীক্ষা করে জানা যায় যে, ব্ল্যাকমেইল করা হয়েছিল ছেলেকে। তাই তীব্র মানসিক চাপে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে বছর পনেরোর ওই কিশোর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রামকৃষ্ণ মিশনের ছাত্রের আত্মহত্যার দিন ছয়েক পরে বিস্ফোরক অভিযোগ পরিবারের। গত ২৯ মে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল ওই ছাত্র। ছেলের আত্মহত্যার দিন ছয়েক পরে পরিবারের অভিযোগ, তাঁদের ছেলেকে যৌন হেনস্থা করা হয়েছিল। শুধু তাই নয়, সেই সময় ওই ছাত্রের ছবিও তুলে রাখা হয়েছিল। যার ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিল আসানসোল রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণির ওই পড়ুয়া। সেই কারণেই মৃত্যুকে বেছে নিয়েছে বছর পনেরোর ওই ছাত্র। আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগে এমনটাই জানিয়েছেন ওই ছাত্রের পরিবার। জানা গিয়েছে, ওই ছাত্রের বাড়ি আসানসোল উত্তর থানার সেনর‍্যাল এলাকায়।

ছেলের আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিল ওই ছাত্রের পরিবার। কিন্তু কী কারণে ছেলে এত বড় সিদ্ধান্ত নিল, তা কিছুতেই বুঝে উঠতে পারছিল না পরিবার। অবশেষে ছাত্রের বন্ধুদের সঙ্গে কথা বলে ও তাঁর মোবাইল পরীক্ষা করে জানা যায় যে, ব্ল্যাকমেইল করা হয়েছিল তাকে। তাই তীব্র মানসিক চাপে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে ওই কিশোর। আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগে মৃত ছাত্রের মা জানান, আসানসোল কসাইমহল্লার বাসিন্দা জনৈক যুবক ইমরান শেখ নামক এক যুবকের সঙ্গে তাঁর ছেলেকে পরিচয় করে দিয়েছিল তাঁরই টিউশনের এক বন্ধু। চলতি বছরের জানুয়ারি মাসে তাঁর পুত্রকে বলপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় ইমরান।

এরপর তাঁকে মাদক খাইয়ে গাড়ির মধ্যেই যৌন হেনস্থা করে ইমরান। সেই ছবি মোবাইলে তুলে রেখেছি্ল অভিযুক্ত। তারপর থেকেই সেই ছবি দেখিয়ে তাঁর ছেলেকে বারবার ব্ল্যাকমেইল করত সে। সঙ্গে মোটা টাকা দাবি করেছিল সে। সবটাই ইনস্টাগ্রাম চ্যাট ও ফোন কল রেকর্ডে রয়েছে। এমনকী ইমরান চ্যাটে ওই ছাত্রকে হুমকি দিয়ে বলেছিল যে, টাকা না দিলে যৌন হেনস্থার ছবি ভাইরাল করে দেবে। শেষ পর্যন্ত তাঁর ছেলেটি জানায় যে, তাঁর কাছে আর টাকা নেই। এরপরও টাকার জন্য চাপ দিতে থাকে অভিযুক্ত। কিন্তু আর মানসিক চাপ সইতে না পেরে তাঁর পুত্র আত্মহত্যা করেছে।বর্তমানে পুত্রকে হারিয়ে শোকে পাথর কিশোরের মা। কান্নায় ভেঙে পড়েছেন। স্বামীকে আগেই হারিয়েছেন তিনি। পুত্র ও কন্যা নিয়ে তাঁর পুরো পৃথিবী ছিল। এখন সেটাও আর রইল না।

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ