ডানকুনির জীবিত কাউন্সিলরকে মৃত দেখানোর ঘটনায় ক্ষমা চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিলেন BLO

Share:

নিজস্ব প্রতিনিধি,ডানকুনি: খসড়া তালিকায় ডানকুনির জীবিত তৃণমূল কাউন্সিলর সূর্য দেখে মৃত দেখিয়ে নাম বাদ দিয়েছিলেন বিএলও। মঙ্গলবার তৃণমূল কাউন্সিলর এর নাম্বার যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শোরগোল বেঁধে যায়। এই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিক এর কাছে রিপোর্ট চেয়ে পাঠান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেই রিপোর্টের ভিত্তিতেই বিএলও কুশ হাজরা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান। মঙ্গলবার রাজ্যের ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে বুধ ভিত্তিক মৃত এবং স্থানান্তরিতদের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকাতে ডানকুনি পুরসভার(Dankuni Municipality) ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে মৃত দেখানো হয়। এই ঘটনা জানা যেতেই হতেই মঙ্গলবার সকালে নিজে হেঁটে স্থানীয় শ্মশানে গিয়ে প্রতিবাদ করেন কাউন্সিলর সূর্য।

মঙ্গলবার সকালে কালীপুর শ্মশানে গিয়ে নিজে সশরীরে বেঁচে রয়েছেন, তাকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হোক বলে তিনি অভিযোগের সুরে বলেন। জীবিত অবস্থায় যখন তাকে মৃত দেখানো হয়েছে তিনি তার সৎকার করার দাবি জানান। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে(Ganesh Kumar) দায়ী করেছিলেন। তিনি শ্মশানে বসে বলেন আমি নির্বাচন কমিশনকে বলছি আপনারা আসুন আমাকে শ্মশানে পুড়িয়ে দিন। আমাকে যখন আপনারা মৃত দেখিয়েছেন তখন আমার বেঁচে থেকে লাভ কি। বিষয়টি কমিশনের নজরে আসতেই জেলাশাসকের কাছে রিপোর্ট চাওয়া হয়। হুগলির কাউন্সিলরের নাম বাদ যাওয়ার ঘটনায় ডিও’র কাছে রিপোর্ট চাওয়া হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয় ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটে থাকলে বিএলও’ র বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। বুধবার সেই রিপোর্টের ভিত্তিতে ক্ষমা চাইলেন বিএলও(BLO)।

জানা গেছে, ওই রিপোর্ট রাজ্য থেকে পাঠানো হচ্ছে দিল্লির অফিসে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারাই। শুধু তৃণমূল কাউন্সিলর সূর্য নন, ওই বুথে আরও কয়েকজন ভোটারের নাম তালিকায় না থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর এর মত একই ঘটনা তাদের সঙ্গেও ঘটে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সেই অভিযোগগুলি ও কমিশন গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। এদিকে কমিশন সূত্রে জানা গেছে ,এই ঘটনায় বিএলওকে শোকজ করা হয়েছে কমিশনের তরফ থেকে। কেন তিনি এই ধরনের ভুল করেছেন তা তাকে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

শ্রীরামপুরে ঢুকলেই ‘ডিম থেরাপি’, কল্যাণকে নিশানা বিজেপি কর্মীদের

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা