SIR নিয়ে নাস্তানাবুদ, জেলাশাসকের কাছে কেঁদে ফেললেন BLO

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর-এর জন্য বাড়ি বাড়ি গিয়ে এন্যুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। ফর্ম বিলির জন্য সময় দেওয়া হয়েছে মাত্র আট দিন। তার মধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারকে ফর্ম বিলি করতে হবে বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাই কার্যত খাওয়া ভুলেছেন বিএলওরা। তাঁদের এখন একটাই কাজ, প্রত্যেক বাড়ি বাড়ি এসআইআর ফর্ম পৌঁছে দেওয়া। এই কাজটি করতে যে বুথ লেভেল অফিসারদের কতখানি চাপ সহ্য করতে হচ্ছে সে কথা জানাতে গিয়ে জেলা শাসকের কাছে কার্যত কেঁদে ফেললেন একজন। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলে। শ্যামলী মণ্ডল নামে ওই বিএলও যেভাবে কাজ করেছেন তার বিপুল প্রশংসা করেছেন জেলা শাসক এস পোন্নাবলম।

শ্যামলী মণ্ডল আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর ৬৭ নম্বর বুথের বিএলও। সেই সঙ্গে আইসিডিএস কেন্দ্রের কর্মী। তিনি পেয়েছেন বিএলও‘র দায়িত্ব। ফলে আইসিডিএস কেন্দ্রের পাশাপাশি তাকে এসআইআরের কাজ করতে গিয়ে অতিরিক্ত চাপ নিতে হচ্ছে। এই চাপ আর সহ্য করতে না পেরে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কাছে তিনি কান্নায় ভেঙে পড়েন।

মঙ্গলবার সালানপুরের রূপনারায়ণপুরে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এসেছিলেন জেলাশাসক নিজে। ছিলেন মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য। ওই অনুষ্ঠানে জেলাশাসকের সঙ্গে কথা বলতে বলতে কাজের চাপের কথা জানান শ্যামলী। জেলাশাসিক তাঁর কাছে জানতে চান ১৪০০ জনের মধ্যে কতজনকে ফর্ম দিতে পেরেছেন। এই প্রশ্ন শুনে শ্যামলী মণ্ডল বলেন এখনও পর্যন্ত ১১০০ জনকে ফর্ম দিয়েছেন। এই কথা শুনেই অত্যন্ত প্রশংসা করেন জেলা শাসক ও মহকুমা শাসক। তাঁরা বলেন, ” আপনি দারুন কাজ করেছেন। আপনি একজন চ্যাম্পিয়ন বিলও।”

তখনই কান্নায় ভেঙে পড়েন শ্যামলী। বলেন রাত্রি প্রায় সাড়ে দশটা পর্যন্ত কাজ করতে হচ্ছে। খাওয়া দাওয়ার কোনও ঠিক থাকে না। সেই সঙ্গে আইসিডিএস কেন্দ্রের কাজও সামলাতে হচ্ছে। শ্যামলী কাতরভাবে জানান, আর পারছেন না। খুব কষ্ট হচ্ছে। সুপারভাইজার চাপ দিচ্ছেন, তাই একটু বিশ্রাম নেওয়ারও উপায় নেই। বিএলওর দায়িত্ব পালনের সময় অন্য কোনও দায়িত্ব পালন করার কথা নয়। শ্যামলী মণ্ডল জানিয়েছেন,  তিনি এমন কোনও নির্দেশই নাকি পাননি। শ্যামলী কোন আইসিডিএসের কর্মী তা জেনে নেন জেলাশাসক। তারপর পাশে থাকার আশ্বাস দেন। ফর্ম বিলির সময়সীমা বাড়তে পারেন বলেও জানিয়ে গিয়েছেন জেলাশাসক এস পোন্নাবলম। 

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স