চিতাবাঘের রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য ডুয়ার্সে

শ্রমিকরা তোতাপাড়া - জালাপাড়াগামী রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন চিতাবাঘের রক্তাক্ত দেহ। পেটে গভীর ক্ষত-সহ রক্তাক্ত অবস্থায় পড়েছিল চিতাবাঘটি।

Share:

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার সকাল সকাল চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সে। গাড়ির ধাক্কাতেই চিতাবাঘটির মৃত্যু হয়েছে  বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

অন্যান্যদিনের মতো শুক্রবারও বাগানে কাজে যাচ্ছিলেন এলাকার শ্রমিকরা। সকালে কাজে যাওয়ার পথে তাঁরা তোতাপাড়া – জালাপাড়াগামী রাস্তার ওপর পড়ে থাকতে দেখেন একটি অল্পবয়সী চিতাবাঘের রক্তাক্ত দেহ। পেটে গভীর ক্ষত-সহ রক্তাক্ত অবস্থায় পড়েছিল চিতাবাঘটি। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ভিড় জমান মানুষজন। খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কয়ারে কর্মীদের। খবর পেয়ে বন দফতরের কর্মীরা চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত চিতাবাঘটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে ময়নাতদন্ত করা হবে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

এই ঘটনা নিয়ে এক ব্যক্তি বলেন, ‘‘প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। হঠাৎ দেখতে পাই রাস্তার মধ্যে একটি চিতাবাঘ মৃত অবস্থায় পড়ে রয়েছে। আংড়াভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব হৃদয়পুর এবং তোতাপাড়া এলাকার মাঝে রাস্তায় পড়েছিল। ওর মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল। আমরা সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দিই। তারা এসে মৃতদেহটি নিয়ে যায়। আমাদের মনে হয়, গাড়ির ধাক্কায় ওই ভিতাবাঘটির মৃত্যু হয়েছে।’’ বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জ অফিসার শুভাশিস রায় বলেন, ‘‘সকালবেলা আমাদের কাছে খবর আসে তোতাপাড়া এবং জালাপাড়া রাস্তার মাঝে একটি চিতাবাঘ মৃত অবস্থায় পড়ে রয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, চিতাবাঘের মাথায় গভীর ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে। এটি একটি ‘সাব এডাল্ট’ পুরুষ চিতা। মৃতদেহ ময়াতদন্তের জন্য লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।’’

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকেই বেছে নিল বিএনপি

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

‘বুড়ি মা’-এর অলঙ্কার তছরুপের অভিযোগে গ্রেফতার পুজো কর্মকর্তা গৌতম ঘোষ

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

ঠাকুরবাড়ির মাংসের দই বড়া, একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন!

নিজের অ্যাপে ‘জামা খুললেই’ মিলত লাখ লাখ টাকা! দশম শ্রেণি পাশ যুবকের কাণ্ড দেখে তাজ্জব পুলিশ

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ