জলপাইগুড়িতে সই ‘জাল’ করে ফর্ম সংগ্রহ BLO-র নাবালক ছেলের! চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অত্যাধিক কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বিএলওরা। কাজের চাপ নিতে না পেরে আত্মঘাতী হওয়ার ঘটনাও ঘটেছে। এবার বিএলও-র সই জাল করার অভিযোগ রাজ্যে। জলপাইগুড়িতে এসআইআর-র কাজে বিএলও-র সই জালিয়াতি করার অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির খান সাহেব পাড়ায়। মায়ের হয়েছে নাবালক ছেলে এসআইআর-র কাজ করছে বলে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

জানা গিয়েছে, জলপাইগুড়ির গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের খান সাহেব পাড়ায় ১৮০ নম্বর বুথের দায়িত্বে রয়েছেন এক মহিলা বিএলও। অভিযোগ, তিনি অসুস্থ হওয়ার কারণে বাড়িতে বাড়িতে গিয়ে তাঁর জায়গায় ফর্ম সংগ্রহ করছে নাবালক ছেলে। এখানেই শেষ নয়, ফর্ম জমা দেওয়ার পরে রিসিভ কপিতে বিএলও-র সই লাগছে। সেই সই মায়ের পরিবর্তে করছে নাবালক ছেলে। মা যেতে না পারায় মায়ের সই নকল করার অভিযোগ তাঁর বিরুদ্ধে।

নাবালক ছেলেকে আসতে দেখে অনেকেই স্বাভাবিকভাবে ফর্ম জমা দিতে চাননি। তাঁদের হুমকিও দিতে শোনা গিয়েছে বলে অভিযোগ। অনেকেই জানিয়েছেন, বিএলও ছাড়া কারও কাছে ফর্ম জমা করবেন না। তখন তাঁদের অভিযুক্ত নাবালকহুমকি দিয়ে বলে, ফর্ম জমা না করলে কোনও সমস্যায় পড়লে তার দায়িত্ব নেওয়া হবে না। কীভাবে বিএলও-র ছেলে এই কাজ করতে পারে, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও বিষয়টি বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক। কীভাবে একজন নাবালক মায়ের হয়ে বিএলও-র সই করছে সেটা যাচাই করে দেখা হবে।

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন