কালীগঞ্জের উপনির্বাচনের ভোটারদের পারপার করাতে গিয়ে নদীতে পড়ে গেলেন মাঝি, তার পর..

ত্রের খবর, ভোটার পরিবহণের সময় ভাগীরথী নদীতে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের নলিয়াপুর গ্রামের বাসিন্দা লালন হালদার (৩৬)

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: কড়া নিরাপত্তায় মুড়ে শেষ হয়েছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। এদিন ১৪ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা মোতায়েন করা হয়েছিল কালীগঞ্জে। প্রায় ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৪ জন ভোটার ছিল কালীগঞ্জে। মোট ১৬২ টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলেছে। সকাল থেকেই নির্বিঘ্নে ভোট চললেও বেলা শেষে একটি অঘটন ঘটে যায়। এদিন নদীপথে অনেক ভোটাররা পারাপার করেছেন। তার জন্যে নৌকা ব্যবস্থাও যথেষ্ঠ সক্রিয় ছিল। কিন্তু বেলা গড়াতেই ভোটারদের পারাপার করতে গিয়ে মাঝ নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়ে যান একজন মাঝি। তাঁকেই খুঁজতে এখন নদীতে নেমেছে ডুবুরি। কিন্তু তাঁর খোঁজ এখনও মেলেনি।

সূত্রের খবর, ভোটার পরিবহণের সময় ভাগীরথী নদীতে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের নলিয়াপুর গ্রামের বাসিন্দা লালন হালদার (৩৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বেলার দিকে নদিয়ার শিলুড়ি চর থেকে ভোটারদের নিয়ে নিখোঁজ লালন হালদার তাঁর বাবা রতন হালদারের সঙ্গে একটি নৌকায় চালিয়ে যাচ্ছিলেন কালীগঞ্জ বিধানসভার ফুলবাগান কেন্দ্রের দিকে। আর নৌকা নদীর মাঝপথে আসামাত্রই লালন ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তিনি তলিয়ে যান। ঘটনার পর পরই স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেন।

তবে এই খবরটি লেখা পর্যন্ত লালনের সন্ধান পাওয়া যায়নি। এই মর্মান্তিক ঘটনাটি ভোটগ্রহণ চলাকালীন নিরাপত্তা ও পরিবহণ ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে! নদীপথে ভোটার পরিবহণে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা, তা নিয়েও উঠেছে বিতর্ক। এ বিষয়ে নদীয়ার জেলাশাসক এস অরুনপ্রসাদকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন যে, ‘বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি তারপর বিস্তারিত জানাতে পারব।’ যদিও নৌকো চালক নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবার দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন