ম্যানহোলে পচছে যুবকের দেহ, দিনে দুপুরে বিভীষিকা রাজাবাজারে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার রাজাবাজারে ম্যানহোল থেকে উদ্ধার হল যুবকের দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কলকাতা পুরসভার সাফাইকর্মীরা ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন। নেমেই চক্ষু চড়কগাছ তাঁদের। দেখেন ম্যানহোলের ভেতরে পড়ে রয়েছে একটি মৃতদেহ।  দেহটি উদ্ধার করেন পুরকর্মীরাই। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের বয়স তিরিশের কোঠায় বলে প্রাথমিক অনুমান। তবে এখনও পর্যন্ত তার দেহ সনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল সাড়ে ১১ টা নাগাদ কেশব চন্দ্র স্ট্রিটের ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন পুরসভার কর্মীরা। সেই সময় তারা দেহটি খুঁজে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। তৎক্ষণাৎ পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা মৃত ঘোষণা করার পর পুলিশ যুবকের দেহ ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহে পচন ধরে গিয়েছে। কিভাবে ম্যানহোলে দেহ এলো তা এখনো বোঝা যাচ্ছে না। শুরু হয়েছে বিশদে তদন্ত। আরও তথ্য উদ্ধারে কথা বলা হচ্ছে স্থানীয়দের সঙ্গে। এখনও বোঝা যাচ্ছে না যে যুবক দুর্ঘটনাবশত ম্যানহোলে পড়ে গিয়েছিলেন নাকি অন্য কোথাও খুন করে তাঁকে পরে ম্যানহোলে ফেলে দেওয়া হয়। যদিও ম্যানহোলের ঢাকনা সম্পূর্ণ বন্ধ অবস্থাতেই ছিল বলে জানিয়েছে পুলিশ।

গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় ম্যানহোলের মধ্যে পড়ে মৃত্যু হয়েছিল তিন সাফাইকর্মীর। প্রায় চার ঘন্টার প্রচেষ্টার পর উদ্ধার হয় তাঁদের দেহ। তিনজনেরই বাড়ি ছিল মুর্শিদাবাদে। লেদার কমপ্লেক্সের ভেতরে সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির সাফাইয়ের কাজ করতে গিয়েই ঘটেছিল বিপদ।

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস প্রার্থী মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩