Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদায় যুবকের রহস্যমৃত্যু, বাড়ি থেকে ডেকে নিয়ে খুনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক : মালদায় যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ। ফরাক্কা ব্যারাজের অ্যাফ্ল্যাক্স বাঁধের পাশ থেকে উদ্ধার হয় ওই যুবকের রক্তাক্ত দেহ। এই ঘটনায় ২জনকে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, মালদহের কালিয়াচক থানার ছোট মহদিপুর থানা এলাকার বাসিন্দা বাবর শেখ (৩৫)। বাইরের রাজ্যে কাজ করতেন তিনি। কয়েকদিনে আগেই বাড়ি ফিরেছেন। বুধবার সকালে ফরাক্কা ব্যারাজের অ্যাফ্ল্যাক্স বাঁধের পাশে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দেহ দেখতে পেয়ে স্থানীয়রাই খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ আধিকারিকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে ওই যপবকের মৃত্যু হয়েছে তা জনাতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে যুবককে। কিন্তু কেন খুন করা হয়েছে? কারা এই ঘটনার মাস্টারমাইন্ড? সবটাই জানতে শুরু হয়েছে তদন্ত।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে কাজের জায়গা থেকে বাড়িতে ফিরেছেন বাবর। মঙ্গলবার রাতে ২ যুবক বাবরকে ডেকে নিয়ে গিয়েছিল। সারারাত বাড়ি ফেরেনি সে। বাড়ির লোক এলাকায় খোঁজ করেও তাঁকে পায়নি। অবশেষে বুধবার সকালে দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, ওই ২ যুবকই খুন করেছে বাবরকে। কিন্তু কেন খুন করা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। অনুমান, বাবর শেখকে অন্য কোথাও খুন করার পর দেহ বাঁধের ধারে ফেলে যাওয়া হয়েছে। আটক করা ২ যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের থেকে জানান চেষ্টা চলছে, কেন বাবরকে ডেকে নিয়ে গিয়েছিল তারা?

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বিজেপি সমর্থকদের সঙ্গে দেদার সেলফি রচনার, ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে কী বললেন?

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল