পুকুর থেকে মা এবং দুই সন্তানের দেহ উদ্ধার, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার ৫ নং মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঞ্জারিপাড়া এলাকায় পুকুর থেকে মা ও দুই সন্তানের দেহ উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! মা ও দুই সন্তানের দেহ উদ্ধার হল পুকুর থেকে। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ৫ নং মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঞ্জারিপাড়া এলাকায় একটি পুকুর থেকে মা ও তার দুই সন্তানের দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। বংশীহারী থানার পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম জুলেখা খাতুন, ৩২ বছর বয়স তাঁর। দুই মৃত সন্তানের রাহুল আনসারি, ৩ বছর বয়স তার। আরেকজনের নাম রোহিত আনসারি, ২ বছর বয়স তার। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ৫ নং মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের পাঞ্জারিপাড়া এলাকার বাসিন্দা নেমুউদ্দি আনসারির সঙ্গে দীর্ঘদিন আগে বিয়ে হয় জুলেখা খাতুনের। বিয়ের পর দুই সন্তানের জন্ম দেন জুলেখা। সম্প্রতি কিছুদিন আগে তাঁর ছোট ছেলে রোহিত আনসারি অসুস্থ হয়ে পরে। তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হয়ে পরে। কিন্তু সেই তাকার সংস্থান হয়নি কোনওভাবে। স্বামী নেমুউদ্দি আনসারি বর্তমানে বিহারে রয়েছেন। পেশায় পরিযায়ী শ্রমিক তিনি। ছোট ছেলে অসুস্থ হয়ে পড়ায় ফোনে বচসা বাধে স্বামীর সঙ্গে জুলেখার। বুধবার দুপুরেও স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলার সময় ঝামেলা হয় তাঁর। এরপর দুই ছেলে রাহুল আনসারি ও রোহিত আনসারিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এরপর বাড়ির কাছের এক পুকুর থেকে জুলেখা ও তাঁর দুই সন্তানের দেহ দেখতে পান স্থানীয়রা। তাঁরা ঘটনার খবর দেন বংশীহারী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অনুমান আর্থিক অনটনের জেরে দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী হয়েছেন জুলেখা। তদন্তকারীরাও প্রাথমিকভাবে মনে করছেন সন্তানদের নিয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা।

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ