গোলাবাড়ি ট্রাফিক গার্ড ক্যাম্পাসে একাধিক তাজা বোমা উদ্ধার

পুলিশ সূত্রে খবর, বোমাগুলিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। কোথা থেকে বোমাগুলি এল তাও খতিয়ে দেখছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বোমা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ায়। বুধবার একাধিক তাজা বোমা উদ্ধার করা হয়েছে গোলাবাড়ি ট্রাফিক গার্ড ক্যাম্পাস থেকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

বুধবার দুপুর নাগাদ ট্রাফিক গার্ড চত্বরে হঠাৎ দেখতে পাওয়া যায় বেশ কয়েকটি বোমা পড়ে আছে। পরে দেখা যায় বোমার সংখ্যা ৮। সমস্ত বোমাই তাজা। এরপরে খবর দেওয়া হয় সিআইডিকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিআইডি। আসে রাজ্যের তদন্তকারী সংস্থার বম্ব স্কোয়াড। 

পুলিশ সূত্রে খবর, বোমাগুলিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। কোথা থেকে বোমাগুলি এল তাও খতিয়ে দেখছে পুলিশ। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এলাকা জুড়েও চালানো হচ্ছে কড়া নজরদারি। এই কাণ্ডে কে বা কারা যুক্ত, তা জানতে চলছে তল্লাশি। ঠিক কী উদ্দেশ্য নিয়ে বোমা রাখা হয়েছিল বা বোমাগুলি কোথা থেকে আমদানি করা হয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে বোমাগুলি অন্য কোথাও পাচার করতে গিয়ে এই জায়গায় পড়ে গিয়েছিল কি না, তাও। বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হলেও পুলিশের পক্ষ থেকে সকলকে নিশ্চিন্ত থাকতে বলা হয়েছে। 

ছবি: প্রতীকী 

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন