মালদায় উদ্ধার বোমা, আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ১

একই দিনে মালদা জেলার দুই প্রান্তে উদ্ধার হল বোমা ও আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার কালিয়াচকে দুই ড্রাম ভর্তি বোমা উদ্ধার ঘিরে চঞ্চল্য ছড়ায় এলাকায়।

Share:

নিজস্ব প্রতিবেদক: একই দিনে মালদা জেলার দুই প্রান্তে উদ্ধার হল বোমা ও আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার কালিয়াচকে দুই ড্রাম ভর্তি বোমা উদ্ধার ঘিরে চঞ্চল্য ছড়ায় এলাকায়। পাশাপাশি এদিন ইংরেজবাজার থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের লিচু বাগান থেকে দুটি ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ। যা ঘিরে চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। ঘটনাস্থল ঘিরে রেখেছে কালিয়াচক থানার পুলিশ। কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিক ভাবে এগুলি শক্তিশালী বল বোমা বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে ইংরেজবাজার থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে তৎপরতা শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ।  পুলিশ অভিযান চালিয়ে ইংরেজবাজারের আম বাজার এলাকায় গৌড় কন্যা বাস টার্মিনাস থেকে ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ সুত্রে খবর, ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল। জানা গিয়েছে ধৃত যুবকের নাম রাহুল শেখ। ২৬ বছর বয়স তার। ইংরেজবাজারের ২৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ পল্লী এলাকার বাসিন্দা সে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ছিনতাই করার উদ্দেশ্যে ওই যুবক গৌড় কন্যা বাস টার্মিনাস এলাকায় ঘোরাঘুরি করছিল। কিন্তু তার আগেই তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হবে।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা