বাড়ি করাকে কেন্দ্র করে বিবাদ ,কাকার হাতে ভাইপো খুন

Share:

নিজস্ব প্রতিনিধি,বজবজ: দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত ভাসা মনসাতলা এলাকার খাঁ পাড়ার বাসিন্দা নাম- আশীষ খাঁ ওরফে লালটু রড দিয়ে আঘাত করে দেবাশীষ খাঁর এর মাথায়। যার ফলে দেবাশীষ খাঁকে নিয়ে বজবজ হসপিটালে (Budge Budge Hospital) গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে ,পারিবারিক দ্বন্দ্বের কারণেই এই খুন। তিনি রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করতেন ।

পঞ্চায়েত এলাকায় তার একটি ঘর আছে। সেই ঘর বাঁধতে গিয়েই প্রতিবেশী ছোট ভাইদের সঙ্গে বিবাদ শুরু হয় । রবিবার সকালে ছাদ ঢালাই করার কথা ছিল ।সেখানে শনিবার এই ছাদ ঢালাইকে কেন্দ্র করে তাদের দু পক্ষের বিবাদ শুরু হয়েছিল। রবিবার সকাল থেকে ছাদের সানসেট বেড়ে গিয়েছিল । একে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে।যার কারণে তার কাকা একটি রড দিয়ে মাথার পেছনে ভাইপোকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে বজবজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই কাকা ও কাকার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

কাকা আশিষ খাঁর বাবা পলাতক ।ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বজবজ থানার (Budge Budge P.S.)পুলিশ। পারিবারিক বিবাদ এর জেরে এই খুনের ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কাকা ভাইপোর সম্পর্ক এইভাবে সংঘর্ষের রূপ নেবে গ্রামের প্রতিবেশীরাও বুঝতে পারেনি। ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। সোমবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?